হোম > বিশ্ব

আফগানিস্তান–পাকিস্তান সীমান্তে সংঘর্ষে নিহত ৫

আতিকুর রহমান নগরী

ছবি: আলজাজিরা।

শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর প্রতিবেশী দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা আরো তীব্র হয়ে উঠেছে। সীমান্তে তীব্র গোলাগুলির ঘটনায় ৪ বেসামরিক নাগরিক ও ১ জন তালেবান সদস্যসহ মোট ৫ জন প্রাণ হারিয়েছেন। খবর আলজাজিরার।

শনিবার আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক জেলার গভর্নর চারজন বেসামরিক নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও তালেবানের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিত্রা জানিয়েছেন, পাকিস্তানের গোলার আঘাতে একজন তালেবান সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন।

দুই দেশেরই কর্মকর্তারাই সংঘর্ষ শুরুর বিষয়ে একে অপরকে দোষারোপ করছেন।

মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম-এক্সে দেওয়া পোস্টে তালেবান সরকারের মুখপাত্র, জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, পাকিস্তানি বাহিনী স্পিন বোলদাক জেলায় আক্রমণ শুরু করলে আফগান বাহিনী তার পাল্টা জবাব দিতে বাধ্য হয়েছে।

অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের একজন মুখপাত্র বলেছেন, ‘চামান সীমান্তে আফগান বাহিনীই ‘বিনা উস্কানিতে গুলি’ চালিয়েছে।

২০২১ সালে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। ইসলামাবাদের অভিযোগ, কাবুল পাকিস্তান তালেবান (টিটিপি)সহ বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে। অন্যদিকে আফগানিস্তান বরাবরই এ অভিযোগ প্রত্যাখান করে আসছে।

আলোচনা থেকে ভ্যান্সকে সরানোর বিষয়টিকে কীভাবে দেখছে ইরান

নারীর প্রতি সহিংসতা বন্ধে সুইজারল্যান্ডে শত শত পুরুষের মিছিল

সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনে সতর্কতা জারি

গাজা নিয়ে ইইউর বিবৃতিকে ‘ভারসাম্যহীন’ বলল ইসরাইল

নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ বললেন আইজেনকোট

ইসরাইলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত