হোম > বিশ্ব

সুদানে নামাজ আদায়কালে মসজিদে ড্রোন হামলা, ৭৮ মুসল্লি নিহত

আতিকুর রহমান নগরী

সুদানের দারফুরের এল-ফাশার শহরের একটি মসজিদে ফজরের নামাজ আদায়কালে মুসল্লিদের ওপর ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭৮ জন মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।

দেশটির স্থানীয় হাসপাতালের এক জ্যেষ্ঠ চিকিৎসকের বরাত দিয়ে শুক্রবার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এ হামলার জন্য দায়ী করা হয়েছে আধাসামরিক গোষ্ঠী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-কে। তবে গোষ্ঠীটি এখনও এ হামলার দায় স্বীকার করেনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার ভোরে মসজিদে মুসল্লিরা ফজরের নামাজ আদায়কালে হঠাৎ ড্রোন হামলা হয়। এতে ৭৮ মুসল্লি নিহত ও অনেকে আহত হয়েছেন।

চিকিৎসা সূত্র জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকের মরদেহ আটকে থাকতে পারে। ঘটনাস্থল থেকে উদ্ধার কাজ এখনও চলছে।

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে

ট্রাম্প-পুতিন-শির বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে কী বার্তা দেবে

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

নোবেলজয়ী হয়েও যে কারণে বৈষম্যের শিকার ‘মুসলিম’ পদার্থবিজ্ঞানী