হোম > বিশ্ব

মক্কা-মদিনায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ, হামলার দাবি অস্বীকার হুথিদের

আমার দেশ অনলাইন

ছবি: রয়টার্স।

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর মক্কা ও মদিনা অঞ্চলে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পাওয়ার কথা জানিয়েছে সৌদি আরব। গতকাল শনিবার দেশটির সিভিল ডিফেন্স অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। এদিকে, সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনাসহ বিভিন্নস্থানে হামলার কথা জানালেও মক্কা-মদিনাতে হামলার অভিযোগ অস্বীকার করেছে হুথি বিদ্রোহীরা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সৌদি সিভিল ডিফেন্স জানায়, ‘সন্ত্রাসী হুথি মিলিশিয়া’ মক্কা ও মদিনা অঞ্চলের দিকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। সেগুলো আকাশেই প্রতিহত করা হয়। তবে ধ্বংসাবশেষ মক্কার বাইরে ওয়াদি মুগাম্মাস, জেদ্দার আল-নুজহা এলাকা, তায়েফের ওয়াদি জালিল এবং রাবিগের একটি জনশূন্য এলাকায় পড়ে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সিভিল ডিফেন্স অধিদপ্তর জরুরি পরিস্থিতি ও দুর্যোগে সাধারণ মানুষ এবং সম্পদের সুরক্ষার দায়িত্ব পালন করে। হামলার আগে সংস্থাটি মক্কাসহ পশ্চিমাঞ্চলের চারটি প্রদেশে সম্ভাব্য ঝুঁকির সতর্কতা জারি করে বাসিন্দাদের নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেয়।

এর কয়েক ঘণ্টা আগে হুথিরা দাবি করে, শুক্রবার ও শনিবার তারা সৌদি আরবের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে ছিল তিনটি বিমানবন্দর, দুটি তেল স্থাপনা, একটি তেল পাইপলাইন এবং একটি বিমানঘাঁটি।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি বলেন, রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, দাম্মাম ও নজরানের বিমানবন্দর এবং দক্ষিণাঞ্চলের খামিস মুশাইত বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে। পাশাপাশি পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত অপরিশোধিত তেল পরিবহনের পাইপলাইন ও তেল পাম্পিং স্টেশনও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেন তিনি।

এদিকে ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকারও জানিয়েছে, শনিবার হুথিরা দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনের উপকূলরক্ষী বাহিনীর স্থাপনায় তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

নতুন করে এ উত্তেজনার ফলে ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়েছে। ওই সমঝোতার পর দীর্ঘসময় সৌদি নেতৃত্বাধীন জোট ও হুথিরা সীমান্তপারের বড় ধরনের হামলা থেকে বিরত ছিল। সৌদি-সমর্থিত জোট ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন করে, আর হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে রাজধানী সানা।

ইথিওপিয়ায় দুই সম্প্রদায়ের সংঘর্ষ, প্রাণ বাঁচাতে কেনিয়ায় পালালেন ১৪ হাজার মানুষ

সিইসি জ্ঞানেশকে সরাতে রাজপথে নামছে ইন্ডিয়া জোট, ‘জনতার অভিশংসন’ ঘোষণা

নেতানিয়াহুর বড় অভিযানে ঘোষণার পর হেবরনে বাস্তুচ্যুত ১৫০০ ফিলিস্তিনি

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও এগিয়ে যাচ্ছে আন্তর্জাতিক আদালত: প্রসিকিউটর

কড়া নিরাপত্তা উপেক্ষা করে ফ্রান্সের রাজপথে লাখ লাখ বিক্ষোভকারী

সৌদির বিমান হামলায় ইয়েমেনে একই পরিবারের পাঁচজন নিহত

ফ্রান্সে বিক্ষোভের আগুন, মাঠে ৭০ হাজার পুলিশ

ইসরাইলি নির্বাচনে রাজনৈতিক অচলাবস্থা ও নতুন নির্বাচনের শঙ্কার পূর্বাভাস

কলকাতা বিমানবন্দরে পরপর দুদিন বোমাতঙ্ক

সৌদির দুই শহরে আবার হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা