হোম > বিশ্ব

নিজেকে বিজয়ী ঘোষণা করে বেরিয়ে আসার পথ খুঁজতে পারেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে সরাসরি সামরিক শক্তিতে জেতার চেয়ে যুদ্ধকে দীর্ঘস্থায়ী করার কৌশলে বাজি ধরছে ইরান। তেহরানের লক্ষ্য স্পষ্ট—সরাসরি সংঘাত নয়; বরং ‘টিকে থাকার এক নির্মম যুদ্ধে’ প্রতিপক্ষকে ক্লান্ত করে তোলা।

ইরানের এই কৌশলের মূলে রয়েছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ভীতি ছড়ানো এবং জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথগুলো বন্ধ করে দেওয়া। বিশ্ববাজারে জ্বালানিসংকটের মাধ্যমে ওয়াশিংটনকে পিছু হটতে বাধ্য করাই এখন তেহরানের প্রধান চাল।

মার্কিন ও ইসরায়েলি হামলায় বড় ধাক্কা এবং বেশ কয়েকজন শীর্ষ নেতার মৃত্যুর পরও ময়দানে শক্ত অবস্থান ধরে রেখেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। ইসলামি প্রজাতন্ত্রটির এই প্রধান প্রতিরক্ষা বাহিনী বর্তমানে যুদ্ধের গতি–প্রকৃতি পুরোপুরি নিয়ন্ত্রণ করছে। পূর্বপরিকল্পিত সব পদক্ষেপ বাস্তবায়ন করার পাশাপাশি হামলার লক্ষ্যবস্তু এবং যুদ্ধের সামগ্রিক কৌশল এখন তাদের নির্দেশেই নির্ধারিত হচ্ছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রাথমিক হামলাতেই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপর তাঁর ছেলে মোজতবা খামেনিকে দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে আসীন করার ক্ষেত্রেও আইআরজিসি চূড়ান্ত ভূমিকা পালন করেছে।

লন্ডন স্কুল অব ইকোনমিকসের অধ্যাপক ফাওয়াজ গেরগেস বলেন, ‘ইরানের জন্য এটি অস্তিত্ব রক্ষার লড়াই। তারা একে সর্বাত্মক যুদ্ধ হিসেবেই দেখছে। তাদের ধারণা, এখন তাদের টিকে থাকাই সংকটের মুখে। আর তাই তারা সবকিছু ধ্বংস করে দিতেও পিছপা হবে না।’

মিডল ইস্ট ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো ও ইরানের রাজনীতিবিশেষজ্ঞ অ্যালেক্স ভাতানকা বিষয়টিকে দেখছেন ভিন্নভাবে। তিনি বলেন, ‘তারা আহত হওয়ার কারণে এখন আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি বিপজ্জনক।’

পুরোদমে যুদ্ধ চালিয়ে যাওয়ার এই মানসিকতা থেকেই উপসাগরীয় অঞ্চলে ইরান তাদের হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে। কাতার থেকে সৌদি আরব—সব দেশেরই জ্বালানিকেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে তেহরান। তাদের এই কৌশলী পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটানো। এর মাধ্যমে তারা প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি ইউরোপ ও যুক্তরাষ্ট্রের ওপর বড় ধরনের অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে চায়, যাতে শেষ পর্যন্ত ওয়াশিংটনের রাজনৈতিক ধৈর্য ও সাহসের পরীক্ষা নেওয়া যায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার রিপাবলিকান আইনপ্রণেতাদের বলেন, ইরান ‘পুরোপুরি ও চূড়ান্তভাবে পরাজিত’ না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে। তবে তিনি ভবিষ্যদ্বাণী করেন—যুদ্ধ খুব শিগগির শেষ হবে।

ইরানের তেল কেনায় চীনা কোম্পানিকে মার্কিন নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞা বেইজিংয়ের

আমিরাতের আকাশপথ স্বাভাবিক, ১০ মে থেকে চালু করছে কাতার

ইয়েমেন উপকূলে তেলবাহী ট্যাংকার ছিনতাই

ইসরাইলে খ্রিস্টান সন্ন্যাসিনীর ওপর হামলা, ফ্রান্সের তীব্র নিন্দা

মার্কিন নৌবাহিনী ‘জলদস্যুদের’ মতো জাহাজ জব্দ করেছে: ট্রাম্প

যুদ্ধ-অচলাবস্থার মাঝেও চীন সফরের নিশ্চয়তা দিলেন ট্রাম্প

আগ্রাসী যুক্তরাষ্ট্রকে প্রতিহত করার ঘোষণা ইরানের

মার্কিন জনগণের উচিত যুদ্ধের জন্য সরকারকে চ্যালেঞ্জ করা: ইরান

ইরানের সঙ্গে বৈরিতা শেষ: ট্রাম্প

হরমুজ প্রণালিতে নৌ অবরোধ অত্যন্ত লাভজনক ব্যবসা: ট্রাম্প