হোম > বিশ্ব

ইরানের নতুন সর্বোচ্চ নেতা বেঁচে থাকলেও গুরুতর আহত: ট্রাম্প

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার বিশ্বাস ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি কোনো রকমে বেঁচে আছেন, তবে তিনি গুরুতর আহত। ইরানে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাকে জনসম্মুখে দেখা যায়নি।

গত বুধবার এক ইরানি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, নতুন সর্বোচ্চ নেতা সামান্য আঘাত পেয়েছেন। তবে তিনি দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি তিনি সম্ভবত বেঁচে আছেন। আমার মনে হয়, তিনি গুরুতর আহত। তিনি সম্ভবত কোনো রকমে বেঁচে আছেন।’ বৃহস্পতিবার রেকর্ড করা সাক্ষাৎকারটি শুক্রবার সকালে প্রচারিত হয়।

দায়িত্ব নেওয়ার পর প্রথম বক্তব্যে মোজতবা খামেনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধে পিছু হটবে না ইরান।

তিনি বলেন, ‘আমরা শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়া থেকে বিরত থাকব না।’ কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ রাখার অঙ্গীকার করেন তিনি।

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

ভারতের বিদ্রোহী ২০ তৃণমূল এমপিকে শোকজ

শিশুদের ক্ষতির অভিযোগ নিষ্পত্তিতে ১৮০০ কোটি ডলার দেবে মেটা

ট্রাম্পের ছেলেকে হত্যার হুমকি দিয়ে ইরানের ভিডিও, সতর্ক মার্কিন সিক্রেট সার্ভিস

নেপালে আকস্মিক পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৫০০

ইসরাইলের সামরিক শিল্পে সাইবার হামলা, অচল নোভামিল