হোম > বিশ্ব

গাজার তিন এলাকায় দিনে ১০ ঘণ্টা হামলা বন্ধ রাখবে ইসরাইল

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

গাজার কিছু অংশে দিনে ১০ ঘণ্টা করে হামলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইসরাইল। রোববার বিবিসি এক প্রতিবেদনে জানায়, গাজার তিনটি এলাকায় সামরিক কার্যক্রমে ‘কৌশলগত বিরতি’ নেওয়া হবে। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী একথা জানিয়েছে।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ‘মানবিক উদ্দেশ্যে গাজা উপত্যকায় স্থানীয় সময় আজ রোববার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সামরিক কার্যক্রমে স্থানীয় কৌশলগত বিরতি নেওয়া হবে।’

এতে বলা হয়, ‘যেসব এলাকায় আইডিএফ কাজ করছে না যেমন আল-মাওয়াসি, দেইর আল-বালাহ এবং গাজা সিটিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন সামরিক তৎপরতায় বিরতি থাকবে।’

বিবৃতি জানানো হয়, বিষয়টি নিয়ে আলোচনার পর জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়াও, গাজা উপত্যকাজুড়ে খাদ্য ও ওষুধ সরবরাহ ও বিতরণের জন্য জাতিসংঘ এবং মানবিক সহায়তা সংস্থার কনভয়গুলোর নিরাপদ যাতায়াতের জন্য নির্ধারিত নিরাপদ রুটগুলো সকাল ছয়টা থেকে রাত নয়টাটা পর্যন্ত চালু থাকবে।

এই পদক্ষেপটি এমন এক সময়ে নেওয়া হয়েছে যখন ফিলিস্তিনিদের মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ফিলিপ লাজ্জারিনি এই অনাহার সংকটকে ‘মানবসৃষ্ট’ বলে বর্ণনা করেছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানায়, ইসরাইলি অবরোধের কারণে ক্ষুধায় আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে অপুষ্টিজনিত কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭ জনে। যাদের মধ্যে ৮৫ জনই শিশু।

কয়েক সপ্তাহ ধরে জাতিসংঘ, বিশ্বের শতাধিক সংস্থা এবং সরকার গাজায় ইসরাইলের মানবসৃষ্ট দুর্ভিক্ষ সম্পর্কে সতর্ক করে আসছে। গাজা উপত্যকায় সাহায্য কেন্দ্রগুলো মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।

আরএ

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

সৌদির কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের