হোম > বিশ্ব

পাকিস্তানে হামলা চালিয়ে ভয়াবহ ক্ষতির মুখে ভারত

স্টাফ রিপোর্টার

মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মিরের বেশ কয়েকটি জায়গায় এসব হামলা চালানো হয়। ওই হামলার পর পাকিস্তান বিমানবাহিনী প্রতিশোধমূলক পালটা হামলা চালিয়ে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে।

পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন, ভারতের যুদ্ধবিমান ধ্বংসের পর পাকিস্তানি বিমানগুলো নিরাপদে ঘাঁটিতে ‍ফিরে এসেছে।

ভারতের ধ্বংস হওয়া জেটের মধ্যে তিনটি ফরাসি তৈরি রাফায়েল, একটি এসইউ৩০এমকেআই এবং একটি এমআইজি-২৯ ফুলক্রাম বলে রয়টার্সকে জানিয়েছেন পাকিস্তানি সেনাবাহিনীর এক সামরিক মুখপাত্র।

পাকিস্তানের সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রণরেখার ধুন্দিয়াল সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করে দিয়েছে। একটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনাবাহিনীর ওপর পাকিস্তান সেনাবাহিনী আক্রমণ অব্যাহত রেখেছে।

পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ভয়াবহ ক্ষতির মুখে ভারত

ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান পালটা হামলা চালিয়ে যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি সম্পর্কে ভারতীয় কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। এসব যুদ্ধবিমান ধ্বংস হওয়ায় ভারতীয় সেনাবাহিনী বড় ক্ষতির মুখে পড়লো।

নেতানিয়াহু ইসরাইলের গণতন্ত্রের জন্য হুমকি: আইজেনকোট

কেন অনিশ্চয়তায় কাটছে অধিকাংশ ভারতীয়র জীবন

বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণে ট্রাম্পকে ইরাকের প্রেসিডেন্টের আহ্বান

চাপে ফেলে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ কমানোর হুমকি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রকে শোচনীয় পরাজয়ের ইঙ্গিত দিলেন আরাগচি

গাজায় যুদ্ধবিরতির পরও বাড়ছে প্রাণহানি

মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, আবারও যুদ্ধ শুরুর শঙ্কা

গাজায় ইসরাইলি হামলায় এক দিনে নিহত ৩ ফিলিস্তিনি

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের