হোম > বিশ্ব

তিউনিশিয়া উপকূলে নৌকা ডুবে ২৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

উন্নত জীবনের আশায় ঝুঁকি নিয়ে প্রতিদিনই ইউরোপ পাড়ি দেওয়ার চেষ্টা করছেন বিভিন্ন দেশের নাগরিকরা। এবার ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে তিউনিসিয়া উপকূলে অভিবাসীবাহী দুটি নৌকা ডুবে প্রাণ হারিয়েছেন ২৭ জন। এই ঘটনায় ডুবে যাওয়া নৌকা থেকে অন্তত ৮৩ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছেন।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তিউনিসিয়ার কেরকেন্নাহ দ্বীপপুঞ্জের আলতায়া থেকে তিন মাইল দূরে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিখোঁজ হওয়া বাকি অভিবাসীদের সন্ধানে তল্লাশি চলছে।

রেড ক্রস বৃহস্পতিবার সিএনএনকে জানিয়েছে, গত সপ্তাহে এই অঞ্চলে কমপক্ষে চারটি নৌকাডুবে মোট ৮৪ জন প্রাণ হারিয়েছে। এই বিপর্যয়ের মধ্যে তিনটি নৌকা তিউনিসিয়া থেকে এবং একটি লিবিয়া থেকে রওনা হয়েছে।

উন্নত জীবনের আশায় আফ্রিকা, এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের হাজারো মানুষ প্রায়ই ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেন। তিউনিশিয়া থেকে ইতালির লাম্পেদুসা দ্বীপের দূরত্ব মাত্র ১৫০ কিলোমিটার। তাই অভিবাসীদের ইউরোপে যাওয়ার অন্যতম পয়েন্ট হয়ে উঠছে এ দেশটি।

এর আগে গত বুধবার ইউনিসেফ জানায়, ২০২৪ সালে ভূমধ্যসাগরে দুই হাজার ২০০ জনেরও বেশি লোক মারা গেছে।

হিজবুল্লাহ-সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার : মাচাদো

দুই সপ্তাহে ৪০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি ইরানের

দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক

হরমুজের ওপর সার্বভৌম অধিকার ছাড়বে না ইরান: গালিবাফ

ইসরাইলের গণহত্যায় যুক্তরাষ্ট্রের এক পয়সাও খরচ করা উচিত নয়

বৈঠকে বসতে ইরানের অস্বীকৃতি দরকষাকষির কৌশল: ভ্যান্স

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৯৪৩

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরাইলে মার্কিন নাগরিক গ্রেপ্তার

ভারতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৮, আহত ২২