হোম > বিশ্ব

মধ্যপ্রাচ্য যুদ্ধ: জ্বালানি সংকটের আশঙ্কায় বিমান সংস্থাগুলো

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জেট-ফুয়েলের ঘাটতি দেখা দিলে তা মোকাবিলায় কর্তৃপক্ষকে আগেভাগেই সমন্বিত পরিকল্পনা প্রণয়নের আহবান জানিয়েছে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ)।

শুক্রবার সংস্থাটির প্রধান উইলি ওয়ালশ সতর্ক করে বলেন, আইইএ-এর একটি মূল্যায়নে উঠে এসেছে যে আগামী ছয় সপ্তাহের মধ্যে ইউরোপে বিমান জ্বালানির সংকট দেখা দিতে পারে। এটি ‘গভীর উদ্বেগজনক’।

এক বিবৃতিতে তিনি জানান, ‘আমাদের হিসাব অনুযায়ী, মে মাসের শেষ নাগাদ ইউরোপে জেট ফুয়েলের অভাবে কিছু ফ্লাইট বাতিল হতে পারে। ইতোমধ্যে এশিয়ার কিছু অঞ্চলে এ ধরনের পরিস্থিতি দেখা দিয়েছে।’

ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যুদ্ধ শুরু করলে তা মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ে এবং ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। এর জেরেই বিমান জ্বালানির এই সংকট তৈরি হয়েছে।

এক বিবৃতিতে ওয়ালশ বলেন, জেট ফুয়েলের ঘাটতি দেখা দিলে প্রয়োজনে রেশনিং ব্যবস্থা কার্যকর করতে ‘কর্তৃপক্ষের উচিত হবে সুস্পষ্ট ও সুসমন্বিত পরিকল্পনা প্রস্তুত রাখা।’

ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি কমিশনার ড্যান জর্গেনসেন ফিনান্সিয়াল টাইমসকে বলেন, জ্বালানি সংকটের আশঙ্কার কারণে শিগগিরই কিছু ফ্লাইট বাতিল হতে পারে। তবে সংকট দীর্ঘস্থায়ী হলে পরিস্থিতি সামাল দিতে ইইউভুক্ত দেশগুলোর মধ্যে জেট জ্বালানি ভাগাভাগির পরামর্শও দেন তিনি।

তবে ইইউ'র মুখপাত্র আনা-কাইসা ইতকোনেন সাংবাদিকদের জানান, এই মুহূর্তে ব্যাপকভাবে ফ্লাইট বাতিলের মতো কোনো পদ্ধতিগত জ্বালানি সংকট তৈরি হচ্ছে এমন লক্ষণ নেই।’

সূত্র: বিএসএস

আরএ

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ বিরোধ তুঙ্গে

ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভের ডাক, মাঠে নামছেন ৭ লাখের বেশি মানুষ

যুদ্ধ বন্ধের বিনিময়ে সৌদির কাছে ৫১ বিলিয়ন ডলার দাবি হুথিদের

যেসব কারণে এত বাজেভাবে হেরেছেন রিপাবলিকানরা

নির্বাচনে পরাজয়: একে অপরের ওপর দায় চাপাচ্ছেন রিপাবলিকানরা

ভিক্টোরিয়ায় নির্বাচনে অবস্থান বদলাচ্ছে মুসলিম ভোটারদের সংগঠন

এখনো ঝুলে আছে প্রতিনিধি পরিষদের ২৪ আসনের ফল

কানাডিয়ানদের জন্য মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফল একটি ‘বিজয়’