হোম > বিশ্ব

গুপ্তচরবৃত্তির জন্য পাকিস্তানি মৎসজীবীকে ভারতের ঘুস

আতিকুর রহমান নগরী

ছবি: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী অভিযোগ করে বলেছেন, ভারতের গোয়েন্দা সংস্থা গুপ্তচরবৃত্তির জন্য একজন পাকিস্তানি জেলেকে ঘুস দেয়ার চেষ্টা করেছিল। ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ বিষয়ে পাকিস্তানের কাছে প্রমাণ আছে বলেও জানান তিনি। খবর দ্য এক্সেপ্রেস ট্রিবিউনের।

তিনি বলেন, ইজাজ মাল্লা নামে এক মৎসজীবীকে সেপ্টেম্বরে ভারতীয় উপকূলরক্ষীরা আটক করে। পরবর্তীতে পাকিস্তান বিরোধী প্রচারণায় অংশ নেয়ার জন্য জোর করে তাকে ৯৫ লাখ রুপি ঘুস দিয়েছিল।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এটি পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর মাধ্যমে পরিচালিত মনস্তাত্ত্বিক এবং তথ্য যুদ্ধের অংশ।’ দেশের নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো এই ধরনের প্রচেষ্টা মোকাবেলায় সতর্ক রয়েছে বলেও জানান তিনি।

তিনি জানান, ভারতীয় পক্ষ্য এবং ইজাজ মাল্লার মধ্যে আর্থিক লেনদেন এবং যোগাযোগের প্রমাণ উদ্ধার করা হয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, ‘পাকিস্তান একটি দায়িত্বশীল রাষ্ট্র। পাকিস্তান অন্য জাতির সার্বভৌমত্বকে সম্মান করি এবং নিশ্চিত করে যে তার মাটি কারো বিরুদ্ধে ব্যবহার করা হবে না। বিনিময়ে আমরাও একই আচরণ আশা করি।’

তিনি আন্তর্জাতিক সম্প্রদায় এবং স্বাধীন গণমাধ্যমের কাছে প্রমাণ পর্যালোচনা করে দেখার আহ্বান জানান।

তিনি বলেন, ক্রীড়াঙ্গনেও পাকিস্তানের বিরুদ্ধে ভুল ধারণা তৈরিতে ভারতের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে ভারতের প্রতিটি অপপ্রচেষ্টাই উন্মোচিত হয়েছে।’

সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

ভোটে হেরে যাওয়ার শঙ্কায় নেতানিয়াহু

কট্টর ফিলিস্তিনপন্থি লুলার কাছে নির্বাচনে হেরে যুক্তরাষ্ট্রে পালাচ্ছেন বলসোনারো

হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে: সর্বোচ্চ নেতা

আরব অধ্যুষিত এলাকায় ভোটার উপস্থিতি বেশি, উদ্বিগ্ন নেতানিয়াহু

হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির

মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে ইরানে মক্কা জোটের চার সিদ্ধান্ত

ভারতের জেল থেকে একসঙ্গে পালাল ১৭ বন্দি

‘ভারতের ৫০ কিলোমিটার ভেতরে ঢুকে গেছে চীনা সেনা’

সৌদির দুই শহরে হঠাৎ জরুরি সতর্কতা