হোম > বিশ্ব

ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করার হুমকি পুতিনের

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা রয়টার্স

ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার কৃষ্ণ সাগরে রাশিয়ার ট্যাঙ্কারে ইউক্রেনের ড্রোন হামলার প্রতিক্রিয়ায় তিনি এ হুমকি দেন। পাশাপাশি ইউক্রেনের বন্দর ও জাহাজে পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারিও দেন তিনি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

পুতিন টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে বলেন, ‘সবচেয়ে ভালো সমাধান হল ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করা, তাহলে ইউক্রেনের জলদস্যুতা বন্ধ হবে।’

ইউক্রেনীয় স্থাপনা, বন্দর ও জাহাজের ওপর হামলা তীব্র করা এবং ইউক্রেনকে সাহায্যকারী দেশগুলোর ট্যাঙ্কারের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার হুমকি দেন তিনি।

শনিবার একজন ইউক্রেনীয় নিরাপত্তা কর্মকর্তা জানান, ইউক্রেনীয় নৌ ড্রোন কৃষ্ণ সাগরে দুটি ট্যাঙ্কারে আঘাত করেছে। ট্যাংকারগুলো বিদেশী বাজারে সরবরাহের জন্য তেল লোড করতে রাশিয়ার একটি বন্দরে যাচ্ছিল।

ইউক্রেন রাশিয়ার কৃষ্ণ সাগর বন্দর নভোরোসিয়েস্কেও ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। যার ফলে তেল সরবরাহ ব্যাহত হয়।

তবে পুতিন ইউক্রেনের সমুদ্রে প্রবেশাধিকার বন্ধ করে দেয়ার হুমকির বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধে রাশিয়া দক্ষিণ ও পূর্ব ইউক্রেনের একটি বিশাল অংশ দখল করে নিয়েছে। কিন্তু ইউক্রেন এখনো ওডেসাসহ প্রধান বন্দরগুলো নিয়ন্ত্রণে রয়েছে।

আরএ

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন