হোম > বিশ্ব

সিরিয়া কি ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে, যা বললেন শারা

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। তিনি বলেন, আব্রাহাম চুক্তিতে স্বাক্ষরকারী অন্যান্য দেশের তুলনায় সিরিয়ার পরিস্থিতি আলাদা। মার্কিন প্রেসিডেন্ট যখন আব্রাহাম চুক্তিতে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়াতে চাইছেন, তখন তিনি এমন কথা বললেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

ফক্স নিউজকে দেয়া সাক্ষাতকারে গোলান মালভূমিতে ইসরাইলের অব্যাহত দখলদারিত্বের কথা উল্লেখ করে শারা বলেন, সিরিয়ার সঙ্গে ইসরাইলের সীমান্ত রয়েছে এবং ১৯৬৭ সাল থেকে তারা গোলান মালভূমি দখল করে আছে।

তিনি বলেন, ‘আমরা এখনই সরাসরি আলোচনায় বসতে যাচ্ছি না। হয়তো মার্কিন প্রশাসন এই ধরণের আলোচনায় পৌঁছাতে আমাদের সাহায্য করবে।’

ট্রাম্পের প্রথম মেয়াদে ইসরাইল ও বেশ কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আব্রাহাম চুক্তি স্বাক্ষরিত হয়।

ট্রাম্প এরআগে আশা জানিয়ে বলেন, সিরিয়া ও সৌদি আরবও এই চুক্তিতে যোগ দেবে।

সিরিয়ার আইএস বিরোধী বৈশ্বিক জোটে যোগদান সম্পর্কে আল-শারা বলেন, তার দেশে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি বজায় রাখার কারণ রয়েছে; তবে সিরিয়ার সরকারের সঙ্গে সমন্বয় করে এটি করা প্রয়োজন।

আরএ

কাতারের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা চুক্তি সই

বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপের সময় নিয়ে যা বললেন জয়সওয়াল

বিশ্বের ৯ দেশের হাতে ১২ হাজারের বেশি পারমাণবিক অস্ত্র, কার কাছে কত

ট্রাম্পের সঙ্গে চুক্তির মাসেই রাশিয়ার তেল উৎপাদন বাড়ল

বাহরাইনকে লক্ষ্য করে ছোড়া ইরানের দুটি ড্রোন ভূপাতিতের দাবি মার্কিন বাহিনীর

ইসরাইলি নৌবাহিনীর সঙ্গে সমন্বয় জোরদারে মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান

আসামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২৩

১৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি মাইক্রোসফটের সেবা, ভোগান্তিতে বিশ্বের কোটি ব্যবহারকারী

বৃষ্টি-শীতে বিপর্যস্ত গাজা, ঠান্ডায় প্রাণ গেল ৯ মাসের শিশুর

পরিদর্শনের অনুমতি না পেয়ে ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম কেন্দ্র নিয়ে উদ্বিগ্ন আইএইএ