হোম > বিশ্ব

পাকিস্তানের হামলায় ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো ভারত

স্টাফ রিপোর্টার

পাকিস্তানের হামলায় ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে ভারত। শনিবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, পশ্চিম ফ্রন্টে সামরিক অভিযানের সময় পাকিস্তান ভারতীয় সামরিক স্থাপনা লক্ষ্য করে উচ্চগতির ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যার ফলে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, পাকিস্তান ইউ-ক্যাব ড্রোন, দূরপাল্লার অস্ত্র, গোলাবারুদ এবং যুদ্ধবিমান ব্যবহার করে ভারতীয় সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করার চেষ্টা করেছে।

তিনি আরও দাবি করেন, শ্রীনগর থেকে নালিয়া পর্যন্ত আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর ২৬টিরও বেশি স্থানে পাকিস্তানের বিমান অনুপ্রবেশের চেষ্টা করেছে, কিন্তু ভারতীয় সেনাবাহিনী সফলভাবে আত্মরক্ষা করেছে।

তিনি বলেন, উধমপুর, পাঠানকোট, আদমপুর এবং ভূজ, বাথিন্ডা স্টেশনের মতো বিমান স্টেশনগুলিতে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে।

সোফিয়া কুরেশি বলেন, আমি আরও উল্লেখ করতে চাই, পাকিস্তান রাত ১টা ৪০ মিনিটে একটি উচ্চগতির ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাঞ্জাবের বিমানঘাঁটি স্টেশনকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করেছিল।

পাকিস্তান শ্রীনগর, বান্ডিপোরা এবং উধমপুরে বিমান বাহিনীর বিমান ঘাঁটি, স্বাস্থ্যসেবা এবং স্কুলগুলিকেও লক্ষ্যবস্তু করেছে।

কর্নেল সোফিয়া কুরেশি আরো বলেন, ভারতের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে। সব শত্রুভাবাপন্ন পদক্ষেপের সঠিক জবাব দেওয়া হয়েছে।

ডব্লিউএ

ইরান-আফগানিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার

নিজস্ব প্রযুক্তিতে পারমাণবিক ফিউশন চুল্লি নির্মাণ করছে ইরান

‘ভোটার তালিকায় নাম নেই, তাই আপনি বাংলাদেশি’

নেতানিয়াহু ইসরাইলের গণতন্ত্রের জন্য হুমকি: আইজেনকোট

কেন অনিশ্চয়তায় কাটছে অধিকাংশ ভারতীয়র জীবন

বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণে ট্রাম্পকে ইরাকের প্রেসিডেন্টের আহ্বান

চাপে ফেলে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ কমানোর হুমকি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রকে শোচনীয় পরাজয়ের ইঙ্গিত দিলেন আরাগচি

গাজায় যুদ্ধবিরতির পরও বাড়ছে প্রাণহানি

মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, আবারও যুদ্ধ শুরুর শঙ্কা