হোম > বিশ্ব

রাডারে সন্দেহজনক বস্তু দেখে বিমানবন্দর খালি করল সাইপ্রাস

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

রাডারে সন্দেহজনক একটি বস্তু শনাক্ত হওয়ার পর সাইপ্রাসের পাফোস বিমানবন্দরের যাত্রী টার্মিনাল খালি করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর মিডল ইস্ট আইয়ের।

দ্বীপটির পশ্চিম উপকূলে অবস্থিত পাফোস বিমানবন্দর সাইপ্রাস প্রজাতন্ত্রের নিয়ন্ত্রিত অঞ্চলে অবস্থিত। এটি ব্রিটেনের রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) আকরোতিরি ঘাঁটি থেকে প্রায় ৬০ কিলোমিটার (৩৭ মাইল) দূরে।

এর আগে রাতের বেলায় আকরোতিরি ঘাঁটিতে একটি ড্রোন হামলার ঘটনা ঘটে। সোমবার স্থানীয় সময় দুপুরের কিছু পর (১০০০ জিএমটি) ব্রিটিশ ঘাঁটিতে সাইরেন বেজে ওঠে এবং সেখান থেকে যুদ্ধবিমান উড্ডয়ন করতে দেখা যায়।

সন্দেহজনক বস্তুর বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

তুরস্ক সফরে গিয়ে আয়া সোফিয়ায় নামাজ পড়তে চান লন্ডনের মেয়র সাদিক খান

ইসরাইলে প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে এগিয়ে আইজেনকোট, পিছিয়ে নেতানিয়াহু

লাতিন আমেরিকার দেশে জরুরি অবস্থা জারি

নতুন হামলা হলে যুদ্ধ হবে আরো দীর্ঘ, ট্রাম্প চাইলেও শেষ করতে পারবেন না: ইরান

গাজায় নিজেদের ঘোষিত নিরাপদ অঞ্চলেই হামলা চালাল ইসরাইল, শিশুসহ নিহত ৯

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত

যুক্তরাজ্যের নৌবাহিনী ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ইরানের

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের দুই দিন বাকী, জরিপে এগিয়ে কোন দল

ভারতে বিরোধী জোটের সমাবেশে যোগ দেয়নি ককরোচ জনতা পার্টি (সিজেপি)

ইতালিতে সরকারের সামরিক ব্যয় কমিয়ে জনসেবায় বিনিয়োগের দাবি