হোম > বিশ্ব

গাজা উপত্যকার ৯০ শতাংশ গাছপালাই নিশ্চিহ্ন হয়ে গেছে

আতিকুর রহমান নগরী

Collected.

যুদ্ধবিধস্ত গাজায় বসতবাড়ি ও প্রধান সড়কের আশপাশে জমে উঠেছে বর্জ্যের পাহাড়। প্রাকৃতিক পরিবেশের প্রধান উপাদান গাছ নেই বললেই চলে। ইসরাইলের হামলায় উপতক্যার প্রায় ৯০ শতাংশ গাছপালাই নিশ্চিহ্ন হয়ে গেছে। এতে সংক্রমণসহ নানা রকম স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে লাখো মানুষ।

আল-জাজিরা আরবি-কে দেওয়া এক সাক্ষাৎকারে দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের মেয়র আলা আল-বাত্তা জানিয়েছেন, ‘আমরা এক ভয়াবহ পরিবেশগত বিপর্যয়ের মুখোমুখি, যা রোগ ও মহামারিীর ঝুঁকি বাড়াচ্ছে।’

মেয়র আরও জানান, বর্জ্য ব্যবস্থাপনায় ল্যান্ডফিলে প্রবেশ করা কঠিন হয়ে পড়েছে, ফলে সঠিকভাবে বর্জ্য অপসারণ সম্ভব হচ্ছে না। এতে শহরের বিভিন্ন এলাকায় দুর্গন্ধ, দূষণ ও সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

গাজার অবরুদ্ধ অবস্থায় পানি, বিদ্যুৎ ও স্বাস্থ্যসেবা সংকটের পাশাপাশি এখন পরিবেশ ধ্বংস নতুন এক চরম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ