হোম > বিশ্ব

সুদানে যুদ্ধ থামাতে মানবিক যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাষ্ট্রের

আতিকুর রহমান নগরী

ছবি: আনাদোলু এজেন্সি।

সুদানে চলমান যুদ্ধ বন্ধ করাই বর্তমানে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ অগ্রাধিকার, কেননা দেশটি ক্রমেই একটি ভয়াবহ মানবিক সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ কথা বলেন।

পররাষ্ট্র দপ্তরের বছরের শেষ সংবাদ সম্মেলনে রুবিও জানান, নতুন বছরের শুরুতে একটি মানবিক যুদ্ধবিরতি প্রতিষ্ঠাই ওয়াশিংটনের লক্ষ্য, যাতে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো দুর্দশাগ্রস্ত মানুষের কাছে সহায়তা পৌঁছাতে পারে। তবে তিনি স্বীকার করেন, বর্তমান পরিস্থিতিতে সাহায্য সরবরাহ কার্যত অসম্ভব হয়ে পড়েছে।

তিনি বলেন, মানবিক ত্রাণ সরবরাহ প্রবেশের পথে হামলার খবর পাওয়া যাচ্ছে এবং এই পরিস্থিতি গভীরভাবে উদ্বেগজনক। রুবিও জানান, সুদানী সশস্ত্র বাহিনী (এসএএফ) এবং আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর সংঘাতকে ইন্ধন জোগাতে বাইরের শক্তিগুলো সহায়ক ভূমিকা পালন করছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র আঞ্চলিক দেশগুলোর সঙ্গে কাজ করছে এবং মানবিক যুদ্ধবিরতির জন্য চাপ সৃষ্টি করছে, পাশাপাশি সংঘাতে যুক্ত পক্ষগুলোকে আলোচনায় আনতে আহ্বায়কের ভূমিকা পালন করছে। তবে তিনি স্বীকার করেন, একাধিকবার এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

২০২৩ সালের এপ্রিল থেকে বেসামরিক শাসনে উত্তরণ ব্যর্থ হওয়ার পর সুদানে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘর্ষ চলছে। চলতি বছরের অক্টোবরে আরএসএফ উত্তর দারফুরের রাজধানী এল ফাশার দখল করলে ব্যাপক বাস্তুচ্যুতি ঘটে এবং খাদ্য সংকট আরো তীব্র হয়।

ইসলামবিদ্বেষের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান আনোয়ার ইব্রাহিমের

শরণার্থীর ঢল, স্পেনের এল হিয়েরো দ্বীপে জরুরি অবস্থা ঘোষণা

কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় ৩ সেনা নিহত

পোল্যান্ডে বন্দুকধারীর হামলায় নিহত ৬, আহত ১৫

ডানা হোয়াইটকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প

কেশব দ্বীপ ও হরমুজসহ ইরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণ

ইসরাইল ভেতর থেকে ধ্বংস হয়ে যাবে, কেন বললেন নেতানিয়াহু

সৌদিতে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহতের দাবি রিয়াদের

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে লাখো মানুষের বিক্ষোভ

বন্যার ঝুঁকিতে সাড়ে ৯ লাখ গাজাবাসী