হোম > বিশ্ব

১৯৬৮ জন ফিলিস্তিনিকে মুক্তি দিলো ইসরাইল

আতিকুর রহমান নগরী

ইসরাইলি সামরিক বাহিনীর হাতে বিভিন্ন সময় আটক ১৯৬৮ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের কারা কর্তৃপক্ষ। গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইতোমধ্যে বন্দিদের স্থানান্তরিতও করা হয়েছে বলে জানিয়েছে তারা।

ফিলিস্তিনি বন্দিদের দু'টি দলে ভাগ করে মুক্তি দেওয়া হয়েছে। এর মধ্যে একটি দলকে ইসরাইলের ওফের কারাগার থেকে বের করে অধিকৃত পশ্চিম তীরে স্থানান্তর করা হয়।

আর দ্বিতীয় দলটিকে কেটজিওট কারাগার থেকে দক্ষিণ ইসরাইলের কেরেম শালোমে স্থানান্তর করা হয়েছে, যেটি গাজার সীমান্ত ক্রসিংগুলির মধ্যে একটি।

হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের এখন গাজার বিভিন্ন হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সূত্র: বিবিসি

পাকিস্তানের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই সিন্ধু নদে বাঁধ দিল ভারত

ইসরাইলের নিরাপত্তামন্ত্রী বেন-গভিরকে থামাবে কে

ফকল্যান্ড যুদ্ধে ব্রিটিশ সেনা হত্যায় আর্জেন্টিনাকে অস্ত্র দেয় ইসরাইল

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘ছোটখাটো বিষয়’: ট্রাম্প

আরো এক হামাস কমান্ডারকে হত্যা করল ইসরাইল

খারগ দ্বীপে ইরানি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

গাজায় যা ঘটছে তা ভয়াবহ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ভারি বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন কুশনার উইটকফকে

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন