হোম > বিশ্ব

ইসরায়েলি তিন জিম্মির বিনিময়ে কারামুক্ত ১৮৩ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক

হামাস আরও তিন জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। বিনিময়ে আন্তর্জাতিক মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইসরায়েল ১৮৩ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে।

মুক্তি পাওয়া ইসরায়েলিরা হলেন-এলি শারাবি,ওহাদ বেন আমি ও অর লেভি। তাদের শনিবার সকালে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়। পরে তারা ইসরায়েলে তাদের পরিবারের সাথে একত্রিত হন।

তবে তাদের সুস্থতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাজ্যে থাকা মি. শারাবির পরিবার তাকে অস্থিচর্মসার অবস্থায় দেখা কষ্টের বলে বর্ণনা করেছে।

অন্যদিকে, ফিরে আসা ফিলিস্তিনিদের নিয়ে পশ্চিম তীরের রামাল্লায় উৎসব চলছে। তাদের প্রতিনিধিরা বলেছেন যে তাদের সবার 'স্বাস্থ্য সেবা' প্রয়োজন। তবে এ বিষয়ে বিস্তারিত বা সুনির্দিষ্ট আর কিছু বলা হয়নি।

গত ১৯শে জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এ পর্যন্ত ২১ জন ইসরায়েলি জিম্মি ও ৫৬৬ জন ফিলিস্তিনি বন্দি মুক্তি পেয়েছে।

যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ শেষ হওয়া পর্যন্ত ৩৩ জন জিম্মি ও এক হাজার ৯০০ জন ফিলিস্তিনি মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। ইসরায়েল অবশ্য জানিয়েছে যে ৩৩ জন জিম্মির মধ্যে আট জন মারা গেছে।

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে