হোম > বিশ্ব

নেপালের শাসনব্যবস্থা সংস্কারের ম্যান্ডেট অন্তবর্তী সরকারের নেই: কার্কি

আতিকুর রহমান নগরী

ছবি: দ্য হিমালয়ান টাইমস

নেপালের অন্তবর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি স্পষ্ট করে বলেছেন, শাসনব্যবস্থা পরিবর্তন করা তার সরকারের ম্যান্ডেটের মধ্যে পড়ে না। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে তার প্রথম ভাষণে তিনি একথা বলেন। খবর দ্য কাঠমান্ডু পোস্টের।

তিনি বলেন, নেপালের সংবিধান সংশোধনের মাধ্যমেই শাসনব্যবস্থা সংশোধন করা যেতে পারে। তাই একটি বৈধ প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় সংশোধনের আহ্বান জানিয়েছেন তিনি।

জেন-জিদের একটি অংশ আসন্ন নির্বাচনের মাধ্যমে সরাসরি নির্বাচিত নির্বাহী প্রধানের দাবি জানিয়েছে।

তিনি বলেন, ‘জেন-জি আন্দোলনের সময় উত্থাপিত বিষয়গুলো, যার মধ্যে সংবিধান সংশোধন এবং শাসনব্যবস্থার পরিবর্তনের দাবি অন্তর্ভুক্ত ছিল। তবে তা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এখতিয়ারের বাইরে।’

তাই নির্বাচনে অংশগ্রহণ এবং সাংবিধানিক উপায়ে শাসনব্যস্থা পরিবর্তেনে তরুণ সমাজের প্রতি প্রতি আহ্বান জানান কার্কি।

ভাষণে কার্কি জোর দিয়ে বলেন, ২০২৬ সালের ৫ মার্চ নির্বাচন অনুষ্ঠান তার অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

নেপালে সংসদীয় ব্যবস্থা রয়েছে যেখানে প্রধানমন্ত্রী প্রতিনিধি পরিষদের সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হন। সরাসরি নির্বাচিত নির্বাহী প্রধানের জন্য নেপালের সংবিধান সংশোধন করা প্রয়োজন।

ভাষণে সামাজিক ন্যায়বিচার এবং সুশাসনের প্রতি সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে কার্কি বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই তার প্রশাসনের অন্যতম প্রধান অগ্রাধিকার।

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

নোবেলজয়ী হয়েও যে কারণে বৈষম্যের শিকার ‘মুসলিম’ পদার্থবিজ্ঞানী

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির

ডিজিটাল অর্থনীতি চুক্তি সই আসিয়ানভুক্ত দেশগুলোর, কার্যকর ২০২৭ সালে

জাতিসংঘে যেভাবে পরবর্তী মহাসচিব নির্বাচিত হবেন

বিচারকদের ক্ষমতা কমাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প