হোম > বিশ্ব

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিতে দেশটিতে পৌঁছেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। ইরানে পৌঁছে তিনি বলেন, ‘ইরান তার দ্বিতীয় বাড়ি।’

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, শনিবার থেকে শুরু হওয়া খামেনির জানাজায় ১০০টিরও বেশি দেশের প্রতিনিধি অংশ নেবেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শোহবাজ শরিফও এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।

পাকিস্তানে কোটি কোটি শিয়া মুসলিম বাস করেন। তারা দেশটির মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ।

তাদের অনেকেই খামেনিকে নিজেদের আধ্যাত্মিক নেতা হিসেবে মনে করেন। তার হত্যার পর পাকিস্তানের বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়। সেই বিক্ষোভে অন্তত ২৩ জন নিহত হন।

সূত্র: আল জাজিরা

আরএ

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো

‘বিশ্বাসঘাতকতা’ করেছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা ককরোচদের

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান