হোম > বিশ্ব

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় এক দিনে নিহত ২২

আল-জাজিরা

ছবি: ইএফপি

রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় এক দিনে দুই দেশে অন্তত ২৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে রাশিয়ার ১১ জন এবং ইউক্রেনের ১১ জন নাগরিক।

গতকাল সোমবার বিভিন্ন অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে।

রুশ প্রশাসনের তথ্য অনুযায়ী, ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় নিহতরা রাশিয়ার ক্রাসনোদার, বেলগোরোদ ও ক্রিমিয়ার বাসিন্দা।

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ক্রাসনোদারের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ এক বিবৃতিতে বলেন, ইউক্রেনীয় ড্রোন হামলায় গেলেন্দঝিক জেলার পর্যটনকেন্দ্র আরখিপো-ওসিপোভকায় তিন শিশুসহ সাতজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে প্রায় ৪০ জন।

একই দিনে কৃষ্ণসাগরের উপদ্বীপ ক্রিমিয়া এবং ইউক্রেন সীমান্তবর্তী রুশ প্রদেশ বেলগোরোদেও ড্রোন হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। এতে ক্রিমিয়ায় চারজন নিহত ও দুজন আহত হয়। বেলগোরোদে নিহত হয় চারজন এবং আহত হয় ১৭ জন।

অন্যদিকে ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক প্রদেশের কৃভি রিহ জেলার একটি পেট্রোল স্টেশনে বিস্ফোরকবোঝাই রুশ ড্রোন আঘাত হানে। এতে তিনজন নিহত হয়। নিহতদের মধ্যে একজন জরুরি পরিষেবাকর্মী এবং তার আট বছর বয়সি ছেলে রয়েছে।

দিনিপ্রোপেত্রোভস্কের গভর্নর ওলেক্সান্দর হানঝা টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জানান, হামলার পর পেট্রোল স্টেশনটিতে আগুন ধরে যায়। এতে স্টেশনটি এবং আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার রাতে ইউক্রেনের জাপোরিঝিয়া প্রদেশেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। এতে দুই শিশুসহ আটজন নিহত হয়।

২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথম দিকে বেসামরিক মানুষের প্রাণহানির হার তুলনামূলক কম থাকলেও সাম্প্রতিক মাসগুলোতে তা উদ্বেগজনকভাবে বেড়েছে। তবে দুই পক্ষই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে আসছে।

এদিকে পৃথক এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, পূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলের বিলিই কোলোদিয়াজ ও উস্পেনিভকা বসতি রুশ বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে।

ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং ২০১৫ সালের মিনস্ক চুক্তির শর্ত ভঙ্গ করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য হওয়ার জন্য কিয়েভের উদ্যোগকে কেন্দ্র করে কয়েক বছর ধরে মস্কো ও কিয়েভের মধ্যে উত্তেজনা চলছিল। এর পর ২০২২ সালে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। আড়াই বছরের বেশি সময় পেরিয়ে গেলেও সেই যুদ্ধ এখনো চলছে।

এএম

রাশিয়ার নির্বাচনে পুতিনের দল পেল রেকর্ড আসন, আরো শক্ত হলো ক্ষমতার নিয়ন্ত্রণ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১১ দিনের মধ্যে সর্বনিম্ন

আমি আমার সন্তানদের হারিয়েছি, আবারো অনাগত সন্তান হারানোর ভয়ে আছি

হুথিদের থেকে কয়েকটি স্থান পুনর্দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

সিঙ্গাপুরে বই পড়লে অর্থ দিচ্ছে সরকার, পাঠাভ্যাসে উৎসাহিত করার উদ্যোগ

পারিবারিক নির্যাতনের শিকার গর্ভবতী নারীর সংখ্যা বাড়ছে

তীব্র মানসিক অসুস্থতায় আক্রান্তদের মৃত্যুর ঝুঁকি বেশি

অমুসলিমদের ভয় কাটাতে ব্রিটেনে শতাধিক মসজিদ উন্মুক্ত

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২৮

সৌদি আরবের অর্থনীতি ধ্বংস করে দেওয়ার হুমকি হুথিদের