হোম > বিশ্ব

ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করলেও বিকল্প পরিকল্পনা নেই ট্রাম্পের

আল-জাজিরা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

ইরানের সঙ্গে আলোচনার পর দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রস্তাবটি নাকচ করলেও এর বদলে কোনো বিকল্প পরিকল্পনা দেননি তিনি। এ অবস্থায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা নতুন অনিশ্চয়তার মুখে পড়েছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে নিউইয়র্কে মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই দেশের মধ্যে আলোচনা চলছিল। একপর্যায়ে ট্রাম্প বলেছিলেন, আলোচনা ভালোভাবেই এগোচ্ছে। কিন্তু এখন তিনি বলছেন, ইরানের দেওয়া প্রস্তাবে তার আগ্রহ নেই।

ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালির অবরোধের কারণে ইরান বড় ধরনের অর্থনৈতিক চাপে পড়েছে। সে কারণেই তেহরান এখন সমঝোতায় যেতে চাইছে।

তিনি আরো দাবি করেন, গত ২৪ ঘণ্টায় প্রায় ২০টি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে গেছে।

তার ভাষ্য, এতে বোঝা যায়, ওই পথে এখনো তেল পরিবহন চলছে। তবে বিশেষজ্ঞদের বক্তব্য এর বিপরীত।

এদিকে কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে আবারও বোমা হামলা শুরুর বিষয়টি ট্রাম্পের সহযোগীরা বিবেচনা করছেন। তবে এটি চূড়ান্ত সিদ্ধান্ত কি না, তা স্পষ্ট নয়।

এর আগে ইরানের পক্ষ থেকে সাত দিনের একটি পরিকল্পনা দেওয়া হয়েছিল। ওই পরিকল্পনায় হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং আঞ্চলিক সংঘাত কমানোর পথ তৈরির প্রস্তাব ছিল।

এএম

এআই নিরাপত্তায় জাতিসংঘের নতুন কাঠামোর প্রস্তাব সিঙ্গাপুরের

ভেনেজুয়েলায় ৩৯ রাজনৈতিক বন্দির মুক্তি

পূর্ব লিবিয়ায় গোপন সামরিক বিচারে ৩০ জনের মৃত্যুদণ্ড

ইসরাইলে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাজ্যে বিক্ষোভ

ফ্রান্সে পাহাড়েও বর্ণবৈষম্য, প্রতিবাদ কৃষ্ণাঙ্গ ও আরবদের

চার বছর পর বৈঠকে জার্মানি-রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

ভারতের উত্তর প্রদেশে প্রবল বৃষ্টি-বজ্রসহ ঝড়, নিহত ১০

ইরাকে আবার ডলার পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

‘যুদ্ধ শেষ হলেও ট্রাম্প-নেতানিয়াহুকে শাস্তি দেবে ইরান’

নেপালে বন্যায় নিহত বেড়ে ১৪৫৩, এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার