হোম > বিশ্ব

‘যদি ট্রাম্পকে মাদুরোর মতো অপহরণ করা হয়’

আমার দেশ অনলাইন

জানুয়ারির শুরুতে ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। মার্কিন আদালতে তার বিচার চলছে। মাদুরোকে অপহরণের বিষয়ে গত বুধবার সিনেট শুনানিতে অংশ নেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শুনানিতে মাদুরোকে তুলে আনার বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং এর পক্ষে যুক্তি তুলে ধরেন।

শুনানিতে ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের বিরোধিতা করেন রিপাবলিকান সিনেটর র‍্যান্ড পলসহ কয়েকজন। পল অভিযানের সমালোচনা করে জানতে চান, ট্রাম্পকে যদি নিকোলাস মাদুরোর মতো অপহরণ করা হয়, তাহলে কী হবে? মার্কিন প্রেসিডেন্টকে বন্দি করা হলে তা যুদ্ধ বলে বিবেচিত হবে কি না, তা-ও জানতে চান তিনি।

জবাবে মাদুরোকে অপহরণে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপকে সমর্থন করে এই অভিযানকে ন্যায্য ও বৈধ বলে অভিহিত করেন রুবিও। বলেন, এই অভিযান কোনোভাবেই সংবিধানে বর্ণিত ‘যুদ্ধের সঙ্গার’ মধ্যে পড়ে না। যুক্তি দেন, এই অভিযান কোনো যুদ্ধ নয় বরং একে কৌশলগত প্রয়োজনীয়তা হিসেবে উপস্থাপন করেন তিনি।

রুবিও বলেন, মাদুরো ক্ষমতায় থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি কৌশলগত বিশাল ঝুঁকি ছিল।

তবে পল প্রতি-উত্তরে বলেন, এটি অবশ্যই যুদ্ধ বলে বিবেচিত হবে। বলেন, ‘আমাদের দেশে যদি এ ধরনের অভিযান চালানো হয় এবং আমাদের প্রেসিডেন্টকে তুলে নেয়, তাহলে যুদ্ধবিরোধী হওয়া সত্ত্বেও আমি যুদ্ধের পক্ষে ভোট দেব।’

রুবিও অভিযানের পক্ষে যুক্তি তুলে ধরলেও পলের তীব্র চ্যালেঞ্জ সামরিক শক্তির ব্যবহার এবং অন্য দেশে শাসন-পরিবর্তনের কৌশল নিয়ে কংগ্রেসে ক্রমবর্ধমান প্রতিক্রিয়া এবং গভীর বিভাজনকেই তুলে ধরে।

আরএ

ইউরোপের সেনাবাহিনীকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা ইরানের

ইরানে আজ থেকেই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার তেল খাতে চীনা বিনিয়োগে ট্রাম্পের সবুজ সংকেত

যুদ্ধের আশঙ্কায় খাবার-পানি মজুত করছেন ইরানিরা

দুই বছর পর রাফাহ ক্রসিং খুলে দিল ইসরাইল

জাপানে বন্ধ হলো আফগান দূতাবাস

ইমরান খানকে ‘লন্ডন সোসাইটি লায়ন’ আখ্যা জাতিসংঘ কর্মকর্তার

ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত শহরে বিক্ষোভে হস্তক্ষেপ না করতে আইসিইকে নির্দেশ ট্রাম্পের

ভূমিকম্পে কেঁপে উঠল ইরানের ফার্স প্রদেশ

দূতাবাস খুলতে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল