হোম > বিশ্ব

পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে যুদ্ধের স্থান নেই: পাক সেনাপ্রধান

আতিকুর রহমান নগরী

ছবি: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ভারতকে সতর্ক করে বলেছেন, পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে ‘যুদ্ধের কোনো স্থান নেই’। শনিবার পাকিস্তান মিলিটারি একাডেমিতে দেয়া বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী তার মাতৃভূমির প্রতিটি ইঞ্চি রক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

শনিবার দীর্ঘমেয়াদি কোর্স, ৩৭তম টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স, ৭১তম ইন্টিগ্রেটেড কোর্স এবং ২৬তম লেডি ক্যাডেট কোর্সের ক্যাডেটদের পাসিং-আউট কুচকাওয়াজে বক্তব্য দেনে পাকিস্তানি সেনাপ্রধান। তিনি বলেন, ‘জাতির পূর্ণ সমর্থন নিয়ে সেনাবাহিনী দেশের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।’

কুচকাওয়াজ চলাকালীন তিনি বিশিষ্ট ক্যাডেটদের পুরষ্কার প্রদান করেন। ইরাক, ফিলিস্তিন, কাতার, মালি, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ইয়েমেন, বাংলাদেশ এবং নাইজেরিয়াসহ বেশ কয়েকটি দেশের ৪০ জন ক্যাডেট পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।

সেনাপ্রধান বলেন, ‘আমি জাতিকে আশ্বস্ত করছি যে, আল্লাহর ইচ্ছায়, আমরা এই ভূমির এক ইঞ্চিও শত্রুদের দখলে নিতে দেব না।’

সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার কথা উল্লেখ করে ফিল্ড মার্শাল মুনির বলেন, ‘পারমাণবিক পরিবেশে যুদ্ধের কোনো স্থান নেই। তিনি ভারতকে সতর্ক করে দিয়ে বলেন, নয়াদিল্লির আগ্রাসন এই অঞ্চলকে অস্থিতিশীল করার ঝুঁকিতে ফেলেছে।

তিনি আরও বলেন, ‘শত্রুপক্ষ ফিতনা আল-হিন্দুস্তান ও ফিতনা আল-খাওয়ারিজকে ‘ভাড়াটে’ হিসেবে ব্যবহার করছে।’

এসময় তিনি আফগানিস্তানের জনগণকে সহিংসতার পরিবর্তে পারস্পারিক শান্তি ও নিরাপত্তা বেছে নেওয়ার আহ্বান জানান।

আরএ

আরব বসন্তে বিক্ষোভকারী শিশু জাওয়াদের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

সরকারি কর্মকর্তার বাড়ি থেকে মিলল আড়াই কেজি স্বর্ণ ও নগদ অর্থ

‘এখানে আমরা ৪০০ বছর নামাজ আদায় করেছি’, অখিলেশকে ওয়েইসির কটাক্ষ

গাজা যুদ্ধ যেভাবে বদলে দিল ইসরাইলের রাজনীতি

সৌদির যুদ্ধ বিমান ভূপাতিত করল হুথিরা

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, ৪ সেনা ও ২৪ সন্ত্রাসী নিহত

ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স

আলোচনা থেকে ভ্যান্সকে সরানোর বিষয়টি কীভাবে দেখছে ইরান

নারীর প্রতি সহিংসতা বন্ধে সুইজারল্যান্ডে শত শত পুরুষের মিছিল

সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনে সতর্কতা জারি