হোম > বিশ্ব

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস

আমার দেশ অনলাইন

কুয়েতে থাকা দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটির জ্বালানি ট্যাঙ্ক ও প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে।

এছাড়া, আহমেদ আল-জাবের বিমানঘাঁটির একটি কৌশলগত এফপিএস রাডার ব্যবস্থা ‘সম্পূর্ণরূপে ধ্বংস’ করে দিয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।

এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপের জবাবে তাদের ‘চোখের বদলে চোখ’ অভিযানের তৃতীয় পর্বে নিজেদের বিমান বাহিনী এই হামলাগুলো চালিয়েছে।

তারা বলেছে, যেকোনো বিস্ফোরণের শব্দ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার হামলা প্রতিহত করার ফল এবং জনসাধারণকে নিরাপত্তা ও সুরক্ষা নির্দেশাবলী মেনে চলার আহ্বান জানিয়েছে।

সংস্থাটি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের বিরুদ্ধেও সতর্ক করে আইআরজিসি জানায়, ইরান এই জলপথে বিদেশি সামরিক হস্তক্ষেপ মানবে না।

সূত্র: আনাদোলু

আরএ

দেশের জন্য যুদ্ধ করতে চান না ব্রিটেনের প্রায় অর্ধেক নাগরিক: জরিপ

মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: বারাক ওবামা

গ্রিন কার্ডপ্রত্যাশীদের ৩৫ হাজারের বেশি ওয়ার্ক পারমিট বাতিল করেছে যুক্তরাষ্ট্র

মোদি সরকারকে স্বৈরাচার আখ্যা দিলেন সিজেপি নেতা দীপকে

জেরুজালেমে ইসরাইলের দূতাবাস খোলার সিদ্ধান্তে কলম্বিয়ার নিন্দা কাতারের

মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প

মদিনার দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার সৌদি দাবিকে ‘নির্জলা মিথ্যাচার’ বললেন হুথিরা

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩

কাশ্মীরের মসজিদে অভিন্ন খুতবার প্রস্তাব, বিতর্কের মুখে ওয়াকফ বোর্ড

‘বাংলাদেশ পথ দেখিয়েছে’—নেহার বক্তব্যে রেজিম চেঞ্জের ষড়যন্ত্র দেখছে বিজেপি