হোম > বিশ্ব

পশ্চিম তীরে ৪০ ফিলিস্তিনিকে আটক ইসরাইলি বাহিনীর

আতিকুর রহমান নগরী

ফিলিস্তিনি বন্দী সংঘ জানিয়েছে, পশ্চিম তীরের দখলকৃত এলাকায় ইসরাইলি বাহিনীর সাম্প্রতিক অভিযানে অন্তত ৪০ জন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন সাবেক বন্দীও রয়েছেন বলে সংস্থাটি জানায়।

বার্তা সংস্থা আল জাজিরা সংস্থার বরাত দিয়ে জানায়, গত রাত থেকে শুরু হওয়া অভিযানে হেবরন, নাবলুস, তুলকারেম ও রামাল্লাহ এলাকায় এসব গ্রেপ্তার অভিযান চালানো হয়। অভিযানের সময় ইসরায়েলি বাহিনী আটককৃতদের পরিবারের সদস্যদের ওপর হামলা চালায় এবং বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালায় বলেও অভিযোগ করেছে পিপিএস।

পিপিএস জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত প্রায় ২০,৫০০ ফিলিস্তিনিকে পশ্চিম তীরে প্রায় প্রতিদিনের মতো চলা অভিযানে আটক করেছে ইসরায়েলি বাহিনী।

এসআর

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি

আসামে মুসলিমদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ

যুদ্ধক্ষেত্রে আসছে স্বয়ংক্রিয় বুদ্ধিযুক্ত প্রাণঘাতী অস্ত্র, বিশ্বজুড়ে আতঙ্ক

চীনে তিন পরাশক্তির বৈঠকে গুরুত্ব পাচ্ছে যেসব ইস্যু

ভারতকে আর গণতান্ত্রিক দেশ বলা যায় না: রাহুল গান্ধী

উপসাগরীয় দেশগুলোতে ইরানের ৭ হাজার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি জিসিসির