হোম > বিশ্ব

মধ্যপ্রাচ্যে ইসরাইল গণহত্যার দিকে এগোচ্ছে: তুরস্ক

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যজুড়ে অশান্তির আগুন ছড়িয়ে দিয়ে ইসরাইল এই অঞ্চলকে এক ভয়াবহ অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

শনিবার আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে তিনি সতর্ক করে বলেন, লেবাননে হিজবুল্লাহ দমনের নামে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মূলত এক নতুন গণহত্যার দিকে এগোচ্ছেন।

ফিদানের মতে, চলমান সংঘাত যে কোনো সময় আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র ও ইরানকে অবিলম্বে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন তিনি।

তুরস্কের আকাশসীমা লক্ষ্য করে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার তথ্য নিশ্চিত করে তিনি জানান, আঙ্কারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ইরানের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে।

ইসরাইলের কড়া সমালোচনা করে তিনি বলেন, পবিত্র আল-আকসা মসজিদে ইবাদতকারীদের প্রবেশে বাধা দেওয়া একটি অত্যন্ত বিপজ্জনক পদক্ষেপ, যা মুসলিম বিশ্বে নতুন করে অস্থিরতা তৈরি করবে।

ফিদান স্পষ্ট করে বলেন, “যতক্ষণ পর্যন্ত এই আক্রমণ চলবে, ততক্ষণ এই অঞ্চল এক অনিবার্য ধ্বংসচক্রের মধ্যে আটকে থাকবে। তুরস্ক যেকোনো ধরণের উস্কানির বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলবে।”

‘ভারতে গোয়ালঘরে’ স্কুল দেখতে গিয়ে হামলার শিকার ককরোচ পার্টি

দিল্লিতে রেড অ্যালার্ট জারি, ফিরে গেল ১৫ বিমান

কথিত মাদক পাচারকারী নৌযানে মার্কিন হামলা, নিহত দুই

ইরান সফরে পাক সেনাপ্রধান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

হামলায় সহায়তা না করলে ভয় পাওয়ার কারণ নেই: তেহরান

হরমুজের নিরাপত্তাকে নতুন রূপ দিতে পারে ইরান-পাকিস্তান সংলাপ

জাপানের প্রধানমন্ত্রী ‘ওয়ার্ক ফ্রম হোম’ পছন্দ করেন কেন

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন ঘোষণা ওমানের

চীনের শ্রমবাজারে এআইয়ের দাপট, চাকরি হারানোর শঙ্কায় কর্মীরা

শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা নিউজিল্যান্ডে