হোম > বিশ্ব

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতেও স্থগিত থাকছে সিন্ধু পানিচুক্তি

রয়টার্সের প্রতিবেদন

স্টাফ রিপোর্টার

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতেও স্থগিতই থাকছে সিন্ধু পানিচুক্তি। কয়েকটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভারত ও পাকিস্তান সামরিক দপ্তরের শীর্ষ কর্মকর্তারা এক আলোচনায় সমুদ্র, আকাশ ও স্থলপথে সব ধরনের সামরিক তৎপরতা বন্ধে সম্মত হলেও এই পুরোনো পানিচুক্তি পুনর্বহাল হচ্ছে না বলে স্পষ্ট করা হয়েছে।

শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সর্বপ্রথম ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির বিষয়টি প্রকাশ করেন। পরে বিষয়টি নিশ্চিত করেন ভারত এবং পাকিস্তানের কর্মকর্তারা।

১৯৬০ সালের এই চুক্তি সিন্ধু নদী এবং এর উপনদীগুলোর পানিবণ্টন নিয়ন্ত্রণ করে, যা দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভিত্তি হিসেবে দীর্ঘদিন ধরে বহাল ছিল। তবে কাশ্মীরে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার পর গত মাসে ভারত একতরফাভাবে চুক্তি থেকে সরে আসে।

ডব্লিউএ

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী