হোম > বিশ্ব

উপসাগরীয় দেশগুলোতে আবারো ইরানের হামলা

আমার দেশ অনলাইন

মঙ্গলবার রাতভর মধ্যপ্রাচ্যজুড়ে বড় ধরনের হামলার খবর পাওয়া গেছে। উপসাগরীয় দেশগুলোতে নতুন করে আক্রমণ করেছে ইরান। জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছিল তেহরান। যার প্রতিক্রিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের তেল আবিবে দুজন নিহত হয়েছেন।

ভোরের দিকে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাস এলাকায়ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সৌদি আরব এবং কাতার- সব দেশই নিজেদের ওপর আসা হামলা প্রতিহত করার খবর জানিয়েছে।

এদিকে, মঙ্গলবার যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে যে, তারা হরমুজ প্রণালী বরাবর ইরানের ক্ষেপণাস্ত্র অবস্থানগুলোতে হামলা চালিয়েছে। এই হামলায় বাঙ্কার ধ্বংসে সক্ষম বিশেষ বোমা ব্যবহার করা হয়েছে বলেও জানানো হয়েছে।

সূত্র: বিবিসি বাংলা

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

ভারতের বিদ্রোহী ২০ তৃণমূল এমপিকে শোকজ

শিশুদের ক্ষতির অভিযোগ নিষ্পত্তিতে ১৮০০ কোটি ডলার দেবে মেটা

ট্রাম্পের ছেলেকে হত্যার হুমকি দিয়ে ইরানের ভিডিও, সতর্ক মার্কিন সিক্রেট সার্ভিস

নেপালে আকস্মিক পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৫০০