হোম > বিশ্ব

ভারতের ওড়িশায় সংঘর্ষের জেরে চলছে কারফিউ, গ্রেপ্তার ৮

আতিকুর রহমান নগরী

ছবি: এনডিটিভি

দুর্গাপূজার বিসর্জন শোভাযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে ওড়িশার কটকে জারি করা কারফিউ অব্যাহত রয়েছে। সেইসঙ্গে বন্ধ রয়েছে ইন্টারনেট সেবা। সোমবার সহিংসতার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। খবর এনডিটিভির।

রোববার পুলিশের ওপর বিশ্ব হিন্দু পরিষদের কর্মীদের হামলার ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। সিসিটিভি, ড্রোন ও মোবাইল ফুটেজ খতিয়ে দেখে আরও অভিযুক্তদের শনাক্তের কাজ চলছে।

শুক্রবার (৩ অক্টোবর) রাতে দরগা বাজার এলাকায় বিসর্জন শোভাযাত্রায় উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। পরে পরিস্থিতি হাতাহাতি ও পাথর ছোড়াছুড়িতে গড়ায়। এতে কটকের ডেপুটি কমিশনার অব পুলিশ খিলাড়ি ঋষিকেশ দন্যাদেওসহ ২৫ জন আহত আহত হন।

শনিবার রাতের সহিংসতার পর রোববার বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেল র‌্যালি বের করে। র‌্যালিটি দরগা বাজার দিয়ে অতিক্রম করার সময় একাধিক দোকান ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে।

উত্তেজনা ছড়িয়ে পড়া ঠেকাতে রোববার সন্ধ্যা ৭টা থেকে সোমবার সন্ধ্যা ৭টা পর্যন্ত কটক পৌরসভা এলাকা, সিডিএ ও সংলগ্ন অঞ্চলে ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামসহ সব সামাজিক যোগাযোগমাধ্যমও বন্ধ থাকবে।

পরবর্তীতে মঙ্গলবার সন্ধ্যা ৭টা পর্যন্ত বাড়ানো হয় কারফিউয়ের সময়সীমা বাড়ানো হয়। একই সময় পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট সেবা।

আরএ

জার্মানিতে ক্রমেই কোণঠাসা হচ্ছে মুসলিমরা

ট্রাম্প প্রশাসনের বিদেশি শিক্ষার্থী ভিসা নীতিতে আদালতের স্থগিতাদেশ

গরু জবাইয়ে পশ্চিমবঙ্গে কড়া বিধিনিষেধ, তীব্র সংকটে ব্যবসায়ীরা

‘ইনশাআল্লাহ-জাযাকাল্লাহ’ বলায় ২৪ ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গে অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অন্তঃসত্ত্বা অবস্থায় গ্রেপ্তার, ইসরাইলি কারাগারেই মা হলেন ফিলিস্তিনি নারী

ইরান যুদ্ধের ধাক্কায় যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে ভয়াবহ সংকট

মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতার হিসাব–নিকাশ পাল্টে দিল আনসারুল্লাহ

ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সব পথ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র

জনগণের দুর্ভোগের সময়েও রাজনীতিকদের বিলাসী জীবনযাপন

মোদির ‘বিশ্ব একটি পরিবার’ ধারণার বাস্তব কার্যকারিতা নিয়ে প্রশ্ন