হোম > বিশ্ব

এআইয়ের বৈশ্বিক মানদণ্ড তৈরিতে নেতৃত্ব দিতে আগ্রহী যুক্তরাজ্য

আমার দেশ অনলাইন

ছবি: রয়টার্স

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নিরাপদ বিকাশ নিশ্চিত করতে বৈশ্বিক নীতি ও মানদণ্ড তৈরির উদ্যোগে নেতৃত্ব দিতে যুক্তরাজ্য প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম।

জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া প্রথম ভাষণে তিনি বলেন, এআইয়ের দ্রুত অগ্রগতি নিরাপত্তাব্যবস্থাকে ছাড়িয়ে গেলে জাতীয় নিরাপত্তার ঝুঁকি বাড়তে পারে। একই সঙ্গে এআইয়ের সম্ভাবনাময় সুবিধাগুলো কাজে লাগানোর ওপরও জোর দেন তিনি।

বার্নহাম জানান, এআই উন্নয়নে মৌলিক সিদ্ধান্ত নির্বাচিত সরকারগুলোর নেওয়া উচিত, প্রযুক্তি কোম্পানিগুলোর নয়। আগামী বছর জি২০-এর সভাপতিত্বকালে এআইকে অগ্রাধিকার দেবে যুক্তরাজ্য।

এদিকে শত্রুভাবাপন্ন রাষ্ট্রের তথ্য-আক্রমণ, অপতথ্য ও ডিপফেক শনাক্ত ও প্রতিহত করতে ন্যাশনাল সেন্টার ফর ইনফরমেশন ডিফেন্স গঠনের ঘোষণা দিয়েছেন তিনি।

রাশিয়ার বিরুদ্ধে ব্রিটিশ নির্বাচনে হস্তক্ষেপ ও অপতথ্য ছড়ানোর অভিযোগও তোলেন বার্নহাম। তবে মস্কো এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

সূত্র: রয়টার্স

আরএ

‘ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের কৌশলগত হতাশার বহিঃপ্রকাশ’

রাশিয়া রাজি হলে যুদ্ধবিরতিতে প্রস্তুত ইউক্রেন: জেলেনস্কি

ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ করিডোর স্থাপনে গুরুত্বারোপ ট্রাম্পের

বিভক্ত বিশ্বে আন্তর্জাতিক সহযোগিতার নতুন রূপরেখা দিলেন কানাডার প্রধানমন্ত্রী

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সংস্কারের আহ্বান এরদোয়ানের

নতুন নতুন সিরীয় ভূখণ্ড দখল করছে ইসরাইল, দাবি সিরিয়ার প্রেসিডেন্টের

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত ১১

ইউরোপের দ্বিমুখী নীতির তীব্র সমালোচনা আরাগচির

‘বন্দে মাতরম’ নিয়ে গুরুত্বপূর্ণ রায় ভারতের সুপ্রিম কোর্টের

নেতানিয়াহুর বিমান নামবে না নিউইয়র্কে, মামদানির হুমকিতে আতঙ্ক