হোম > বিশ্ব

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘ছোটখাটো বিষয়’: ট্রাম্প

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের সঙ্গে চলমান যুদ্ধকে যুক্তরাষ্ট্রের জন্য ‘ছোটখাটো বিষয়’ হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নভেম্বরে গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে তার প্রশাসন সংঘাতের গুরুত্ব কম করে দেখানোর যে চেষ্টা চালাচ্ছে, ট্রাম্পের এই মন্তব্যকে তারই অংশ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছিলেন, ‘ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হরমুজ প্রণালি ঘিরে সংঘর্ষ বেড়ে চললেও ‌‌আমি এটিকে যুদ্ধ বলব না।’

এর এক দিন পর শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘অনেকেই একে যুদ্ধ বলে না। আমি একে সামরিক সংঘাত বলি, কারণ এটি আমাদের জন্য ছোটখাটো বিষয়।’

ট্রাম্প আরো বলেন, ‘এটি বড় কোনো বিষয় নয়। আমরা ভেনেজুয়েলায়ও করেছি এবং এখানেও করেছি।’

এ সময় গরুর মাংস প্রক্রিয়াজাতকরণ নিয়ে দুটি নির্বাহী আদেশে স্বাক্ষর করার অনুষ্ঠানে আমন্ত্রিত গবাদিপশু খামারিরা তার পাশে ছিলেন।

ছয় মাস ধরে চলা এই যুদ্ধ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরান জাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে।

জ্বালানির দাম বেড়ে যাওয়ায় নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকিতে রয়েছে।

এ কারণে সংঘাতের প্রভাব কম করে তুলে ধরার চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন ।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ‘বিক্ষিপ্তভাবে হামলা’ চালাচ্ছে, তবে ‘এই মুহূর্তে আমরা যুদ্ধ করছি না।’

তিনি আবারও দাবি করেন, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্র কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ধ্বংস করে দিয়েছে।

ট্রাম্প বলেন, ‘আমরা যা করেছি, তা অবিশ্বাস্য। আমরা ভেনেজুয়েলা দখলে নিয়েছি এবং কার্যত ইরানও আমাদের নিয়ন্ত্রণে এসেছে।’

১৮ জন মার্কিন সেনা নিহত হওয়ার পরও কীভাবে তিনি এই যুদ্ধকে ‘ছোটখাটো বিষয়’ বলছেন— সাংবাদিকরা জানতে চাইলে ট্রাম্প ক্রমেই বিরক্ত হয়ে ওঠেন।

তিনি ইরানের যুদ্ধকে ভিয়েতনাম ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি যুদ্ধের সঙ্গে তুলনা করেন।

ট্রাম্প বলেন, ‘আপনি এটিকে কী নামে ডাকছেন, সেটা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি না। গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা ব্যাপক সাফল্য পেয়েছি। আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে থামিয়েছি।’

সূত্র: বাসস

আরএ

পাকিস্তানের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই সিন্ধু নদে বাঁধ দিল ভারত

ইসরাইলের নিরাপত্তামন্ত্রী বেন-গভিরকে থামাবে কে

ফকল্যান্ড যুদ্ধে ব্রিটিশ সেনা হত্যায় আর্জেন্টিনাকে অস্ত্র দেয় ইসরাইল

আরো এক হামাস কমান্ডারকে হত্যা করল ইসরাইল

খারগ দ্বীপে ইরানি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

গাজায় যা ঘটছে তা ভয়াবহ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ভারি বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন কুশনার উইটকফকে

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন

শান্তিচুক্তির পরও থামেনি টাইগ্রের লড়াই, পুরোনো শত্রুদের নতুন জোট