হোম > বিশ্ব

ইসরাইলের সঙ্গে আব্রাহাম চুক্তির সম্ভাবনা নাকচ করল সিরিয়া

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

ইসরাইলের সঙ্গে আব্রাহাম চুক্তিতে যাওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। তিনি জোর দিয়ে বলেছেন, ইসরাইলের সঙ্গে তার দেশের সংঘাত অন্য আরব রাষ্ট্র থেকে মৌলিকভাবে আলাদা। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

সৌদি ম্যাগাজিন আল-মাজাল্লাকে দেওয়া সাক্ষাতকারে প্রেসিডেন্ট শারা বলেছেন, সিরিয়া তার প্রতিবেশীদের সঙ্গে কোনো সমস্যা চায় না। তবে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘আব্রাহাম চুক্তি সেই সব রাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত হয়েছিল যাদের কোনো দখলকৃত জমি বা ইসরাইলের সঙ্গে সরাসরি সংঘাত ছিল না। সিরিয়ার পরিস্থিতি ভিন্ন, আমাদের গোলান মালভূমি এখনো তারা দখল করে রেখেছে। এ মুহুর্তে তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো পরিকল্পনা নেই।’

আব্রাহাম চুক্তি হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০২০ সালে প্রথম মেয়াদে স্বাক্ষরিত মার্কিন-মধ্যস্থতায় চুক্তি যা ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার জন্য স্বাক্ষরিত হয়েছিল।

সিরিয়ার প্রেসিডেন্ট আরো বলেন, বর্তমানে দামেস্কের অগ্রাধিকার হলো ১৯৭৪ সালের জাতিসংঘের মধ্যস্থতায় প্রত্যাহার চুক্তি বা আন্তর্জাতিক তত্ত্বাবধানে দক্ষিণ সিরিয়াকে স্থিতিশীল করা।

আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে যোগ দেওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি। ১৯৬৭ সালের পর কোনো সিরিয়ার প্রেসিডেন্ট সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেননি।

আরএ

যুক্তরাষ্ট্র-ইসরাইলের ভাবমূর্তি ‘নজিরবিহীন তলানিতে’ নামিয়েছেন নেতানিয়াহু

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না: গুতেরেস

যুক্তরাষ্ট্র রাজি হলেই শুরু হবে হরমুজ খোলার সাত দিনের পরিকল্পনা: আরাগচি

বিজেপি ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গে খ্রিস্টানদের ওপর ৬০ হামলা

প্রতিবেশী দেশে ইসলামবিদ্বেষ ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান শাহবাজের

ইসলামাবাদ সমঝোতায় ফিরতে যুক্তরাষ্ট্রকে শি জিনপিংয়ের আহ্বান, ইরানের প্রশংসা

ইমরানের মুক্তির দাবিতে রাজধানীমুখী মিছিল, ইসলামাবাদে লকডাউন

জার্মানজুড়ে ৪৫ হাজারেরও বেশি শিক্ষার্থীর গণবিক্ষোভ

মুজতবা খামেনি সুস্থ আছেন এবং ইরানের নেতৃত্বে দিচ্ছেন: পেজেশকিয়ান

হরমুজে মার্কিন লেজার অস্ত্র, নিয়ন্ত্রণে ব্যবহার হচ্ছে মাইক্রোসফটের এক্সবক্স