হোম > বিশ্ব

ইসরাইলের গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র গুঁড়িয়ে দিল ইরান

আমার দেশ অনলাইন

ইরান ধ্বংস করেছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্যাটেলাইট কেন্দ্র

ইসরাইলের বিরুদ্ধে চলমান যুদ্ধে দেশটির একটি গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনা ধ্বংসের দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা তেল আবিবের দক্ষিণে অবস্থিত ইসরায়েলি বাহিনীর ‘হা’এলা স্যাটেলাইট’ যোগাযোগ কেন্দ্রটি ধ্বংস করে দিয়েছে। খবর তাসনিম নিউজের।

আইআরজিসির জনসংযোগ দপ্তরের তথ্য অনুযায়ী, এই কেন্দ্রটি ছিল জায়নবাদী শাসনের যুদ্ধবিমানগুলোর সঙ্গে বিমানঘাঁটিগুলোর যোগাযোগের অন্যতম প্রধান কেন্দ্র। আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি বিশেষ অভিযানে আত্মঘাতী ড্রোন ব্যবহার করে এটি গুড়িয়ে দেওয়া হয়েছে।

এই স্থাপনাটি ইসরাইলি যুদ্ধবিমানগুলোর স্যাটেলাইট নিয়ন্ত্রণ নেটওয়ার্কের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো হিসেবে ব্যবহৃত হতো।

গত ২৮ ফেব্রুয়ারি ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলি খামেনিসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কমান্ডার এবং বেসামরিক নাগরিকদের হত্যার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে।

এই অভিযানে ইরানের সামরিক ও বেসামরিক উভয় স্থানে ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে, যার ফলে প্রচুর হতাহতের পাশাপাশি অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর প্রতিক্রিয়ায়, ইরানি সশস্ত্র বাহিনীও পাল্টা অভিযান শুরু করেছে। তারা অধিকৃত ভূখণ্ডে ইসরাইলি অবস্থান এবং আঞ্চলিক ঘাঁটিগুলোতে মোতায়েন থাকা মার্কিনঘাঁটি লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।

কে এই স্টিফেন মিলার, যাকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের খুতবার ভিডিও নিয়ে আলোচনা

মধ্যবর্তী নির্বাচনে হারের পর কঠিন চাপের মুখে পিট হেগসেথ

‘হাবিবি’ ও ‘ইনশাআল্লাহ’ নিয়ে আল-সাইয়েদের জয় উদযাপন করছেন আরবরা

যুদ্ধ অবসানে সমঝোতার কাছাকাছি যুক্তরাষ্ট্র ও ইরান: ব্লুমবার্গ

১৯০ শিশুকে হত্যার দায়ে কেনিয়ায় ভণ্ড ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড

চিকিৎসা ও রূপচর্চায় গোবর ব্যবহারের পরামর্শ হিন্দু ধর্মগুরুর, খান গোবরের তৈরি রুটিও

উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নাবিক নিহত

হিন্দুত্ববাদের ‘দ্ব্যর্থহীন নিন্দা’ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসম্যানের

জ্বালানি ব্যয় বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্য যুদ্ধে মুনাফা কমেছে ব্রিটিশ এয়ারওয়েজের