হোম > বিশ্ব

কুয়েতে ড্রোন ভূপাতিত করার দাবি

আমার দেশ অনলাইন

কুয়েতের রাজধানীর দিকে ধেয়ে আসা বেশ কিছু ড্রোন সফলভাবে প্রতিহত করার দাবি করেছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী। সোমবার ভোরে রাজধানী কুয়েত সিটির কাছাকাছি পৌঁছানোর আগেই ড্রোনগুলোর অধিকাংশ ভূপাতিত করা হয় বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দাবি করেছে।

কুয়েত নিউজ এজেন্সির (কুনা) এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আল-মানসুরি জানান, ভোরের দিকে ড্রোনগুলো কুয়েত সিটির নিকটবর্তী সালওয়া ও হাওয়ালি এলাকার দিকে এগিয়ে আসছিল। এ সময় দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সেগুলোকে মাঝ আকাশেই ধ্বংস করে দেন।

আল-মানসুরি আরো জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ‘দেশের পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে’।

কুয়েতের পক্ষ থেকে এই ড্রোন হামলার জন্য সরাসরি কোনো দেশ বা গোষ্ঠীকে দায়ী করা হয়নি। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার জবাবে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনসহ উপসাগরীয় অঞ্চলের মার্কিন মিত্রদের লক্ষ্য করে ইরান ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

ভারতের বিদ্রোহী ২০ তৃণমূল এমপিকে শোকজ

শিশুদের ক্ষতির অভিযোগ নিষ্পত্তিতে ১৮০০ কোটি ডলার দেবে মেটা

ট্রাম্পের ছেলেকে হত্যার হুমকি দিয়ে ইরানের ভিডিও, সতর্ক মার্কিন সিক্রেট সার্ভিস

নেপালে আকস্মিক পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৫০০

ইসরাইলের সামরিক শিল্পে সাইবার হামলা, অচল নোভামিল

সুখী দেশের তালিকায় ফিনল্যান্ড যে কারণে বারবার শীর্ষে

হরমুজে অস্থায়ী নৌপথ খুলতে সম্মত ইরান-ওমান

বিজেপির মুসলিমবিরোধী রাজনীতির শিকার জ্যোতিনগর কলোনি, পানি নেই এক মাস ধরে

ইসরাইলের ওপর চাপ প্রয়োগের আহ্বান মার্কিন ডেমোক্র্যাটদের