হোম > বিশ্ব

তুরস্কে সামরিক সম্মানে লিবিয়ার কর্মকর্তাদের জানাজা অনুষ্ঠিত

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত।

তুরস্কের রাজধানী আঙ্কারায় শনিবার সকালে বিমান দুর্ঘটনায় নিহত পাঁচ লিবিয়ার সামরিক কর্মকর্তার জন্য রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা অনুষ্ঠিত হয়েছে। নিহতদের মধ্যে ছিলেন পশ্চিম লিবিয়ার শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল মুহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ।

মঙ্গলবার আঙ্কারা থেকে উড্ডয়নের পর লিবিয়ার রাজধানী ত্রিপোলির উদ্দেশে যাত্রাকালে একটি ব্যক্তিগত জেট বিধ্বস্ত হয়। ওই বিমানে পাঁচ লিবীয় সামরিক কর্মকর্তা ও তিনজন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনায় বিমানের সকল আরোহী নিহত হন। লিবীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটে।

জেনারেল আল-হাদ্দাদ লিবিয়ার সামরিক বাহিনীকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে জাতিসংঘের মধ্যস্থতায় চলমান উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছিলেন। তুরস্ক ও লিবিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের আলোচনা শেষে প্রতিনিধিদলটি দেশে ফিরছিল।

শনিবারের জানাজায় তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ও সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লিবিয়ার জাতীয় পতাকায় মোড়ানো কফিনগুলো দোয়া ও সম্মানের সাথে লিবিয়ায় পাঠানো হয়। নিহতদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সৌদিতে হুথিদের হামলা, তবু কেন অস্ত্র ধরছে না মক্কা জোট

প্রক্সিদের দিয়ে ‘দ্বিমুখী খেলা’ খেলছে ইরান, শঙ্কিত উপসাগরীয় দেশগুলো

হরমুজ অবরোধে গভীর সংকটে আরব দেশগুলোর অর্থনীতি

ইয়েমেনে এক সপ্তাহে হতাহত প্রায় ৩ হাজার: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

কলকাতা পুলিশে মুসলিম কর্মীদের দাড়ি রাখায় নিষেধাজ্ঞা জারি বিজেপি সরকারের

অ্যানিমেটেড মানচিত্রে ফিলিস্তিনে ইসরাইলি বসতি বিস্তারের চিত্র

পবিত্র কাবায় বৃষ্টিতে ভিজে নামাজ আদায় মুসল্লিদের

মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

আরো কয়েকটি দ্বীপের নিয়ন্ত্রণ নিলেন হুথি বিদ্রোহীরা

অস্ট্রেলিয়ার অভিবাসন নীতিতে নতুন প্রস্তাব নিয়ে বিতর্ক