হোম > বিশ্ব

যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়ে ফিলিস্তিনের প্রতি সমর্থন এরদোয়ানের

আতিকুর রহমান নগরী

মিসরের শারম আল-শেখে আলোচনার পর ইসরাইল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যেকার যুদ্ধবিরতি চুক্তিতে সন্তুষ্ট প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

বৃহস্পতিবার টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট এরদোয়ান একটি স্বাধীন, সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে তুরস্কের অটল অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন।

বিবৃতিতে এরদোয়ান বলেন, হামাস-ইসরাইল আলোচনার ফলস্বরূপ গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। বিশেষ করে আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাই। তিনি ইসরাইল সরকারকে যুদ্ধবিরতির পথে আনতে প্রয়োজনীয় রাজনৈতিক সদিচ্ছা প্রদর্শন করেছেন।

তুরস্ক এ চুক্তি বাস্তবায়ন এবং শান্তি প্রক্রিয়া অব্যাহত রাখতে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে বলে জানান প্রেসিডেন্ট এরদোয়ান। এসময় তিনি পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালে সীমান্তের ভিত্তিতে যে, একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল সে বিষয়ে আঙ্কারার অটল অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

গত দুই বছর ধরে চলা দুর্ভোগ ও ক্ষতি সহ্য করা ফিলিস্তিনিদের সাথে তিনি সংহতি প্রকাশ করে, এবং তাদের কঠোর পরিস্থিতি সত্ত্বেও তাদের ধৈর্য এবং মর্যাদার প্রশংসা করেছেন।

এরদোয়ান এছাড়াও বিশ্বনেতারা ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আশা প্রকাশ করেছেন, এই চুক্তি একটি স্থায়ী রাজনৈতিক সমাধানের পূর্ব-ভূমিকা হয়ে উঠবে, যা একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে নিয়ে যাবে।

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ