হোম > বিশ্ব

অতর্কিত হামলায় মার্কিন-ইসরাইলের ১৩টি ড্রোন ভূপাতিত

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ১৩টি উন্নতমানের আকাশযান ও ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছে ইরান। গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) থেকে শনিবার (৭ মার্চ) পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে তেহরানের হামলায় ভূপাতিত করা হয় এসব আকাশযান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর খাতাম আল–আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, এসব ড্রোন ইরানের বিভিন্ন অঞ্চলে প্রতিহত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে অতর্কিত হামলায় এমকিউ-৯, হারমেস ও অরবিটার ধরনের মোট ১৩টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।’ ইরানের উত্তর-পশ্চিম, পশ্চিম ও দক্ষিণাঞ্চলের পাশাপাশি ইসফাহান, কেরমান এবং রাজধানী তেহরান এলাকাতেও এসব ড্রোন ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়।

এদিকে যুক্তরাষ্ট্র–ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে প্রবেশের মধ্যে ইসরাইলের পশ্চিম জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং বিমান হামলার সাইরেন বেজে উঠেছে।

সংবাদ সংস্থা এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, সেখানে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় ইসরাইলের বিভিন্ন এলাকায় অন্তত ছয়বার বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে।

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল, ট্রাম্পের নির্বাহী আদেশ বাতিল করল মার্কিন আদালত

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধস, ১৪ শিশু নিহত

টিসি নিয়ে বাগবিতণ্ডা, শিক্ষককে ছাত্রের ছুরিকাঘাত

ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ সত্বেও জার্মানিতে এসি ব্যবহারে অনীহা কেন

প্রবাসীদের সুখবর দিল সৌদি আরব

গাজায় নিহতের সংখ্যা ৭৩ হাজার ছাড়াল

কোনো মুসলিম জড়িত থাকলে এতক্ষণে এনকাউন্টারে হত্যা করা হতো: ওয়াইসি

সমঝোতা স্মারক সৎভাবে বাস্তবায়ন করছে না যুক্তরাষ্ট্র: ইরানি গবেষক

দোহায় মার্কিন দূতরা এলেও ইরানি কর্মকর্তাদের সাথে বৈঠক হবে না

স্ট্যাচু অব লিবার্টিতে আলোক প্রদর্শনীর আয়োজন করবে ফ্রান্স