হোম > বিশ্ব

ইসরাইল অধিকৃত ফিলিস্তিনে উৎপাদিত পণ্য আমদানিতে স্লোভেনিয়ার নিষেধাজ্ঞা

আতিকুর রহমান নগরী

ছবি: মিডল ইস্ট মনিটর

ইসরাইল অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে উৎপাদিত পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে স্লোভেনিয়া। সেইসঙ্গে গাজার যুদ্ধবিধ্বস্ত মানুষদের জন্য অতিরিক্ত সাহায্য প্যাকেজ অনুমোদন দিয়েছে দেশটি। বুধবার এক বিবৃতিতে একথা জানিয়েছে স্লোভেনিয়া সরকার। খবর মিডল ইস্ট মনিটরের।

সরকারি ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘সরকার আজ অধিকৃত অঞ্চলের বসতিতে উৎপন্ন কোনো পণ্য আমদানি নিষিদ্ধ করেছে। এই নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।’

তবে এই নিষেধাজ্ঞা অধিকৃত ফিলিস্তিনে উৎপাদিত সকল পণ্যের জন্য প্রযোজ্য নাকি কেবল ইসরাইলি পণ্যের জন্য তা বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়নি।

সরকার ইসরাইলি-অধিকৃত এই বসতিগুলোতে উৎপাদিত পণ্য আমদানি নিষেধাজ্ঞা কার্যকরের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী রবার্ট গোলব এক বিবৃতিতে বলেছেন, ‘ইসরাইলি সরকারের পদক্ষেপ, যার মধ্যে রয়েছে অবৈধ বসতি নির্মাণ, ফিলিস্তিনিদের উচ্ছেদ, ফিলিস্তিনি জনগোষ্ঠীকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা, তাদের ঘরবাড়ি ধ্বংস করা-এগুলো আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন।’

তিনি বলে, ইসরাইলের এসব পদক্ষেপ কেবল ফিলিস্তিনি জনগণের জীবন ও মর্যাদার জন্যই হুমকিস্বরূপ নয়, বরং আন্তর্জাতিক ব্যবস্থার ভিত্তিকেও হুমকির মুখে ফেলেছে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে বেশিরভাগই ইসরাইলি বসতিকে অবৈধ বলে গণ্য করে। ইসরাইলি সরকার তাদের নিজস্ব আইন অনুসারে বসতিগুলোকে বৈধ বলে দাবি করে।

বুধবার স্লোভেনিয়ার সরকার আরো জানিয়েছে, তারা গাজায় ইসরাইল -হামাসের মধ্যে যুদ্ধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের জন্য খাদ্য এবং কম্বল সরবরাহ করবে। যার আনুমানিক মূল্য ৮ লাখ ৭৯ হাজার ৪৯০ ইউরো।

স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ের পর গত বছরের জুনে স্লোভেনিয়া ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়।

আরএ

আবার আক্রান্ত হলে ‘যুদ্ধের ভূগোল’ বদলে দেবে ইরান: আইআরজিসি

শ্রীলঙ্কায় ‘সবচেয়ে বড়’ গণকবরের সন্ধান, মিলল ৫৭২ জনের কঙ্কাল

যুক্তরাষ্ট্র হামলা করলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হানবে ইরান

মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান

ট্রাম্পের বিজয় তোরণে থাকবে ড্রোন ও অস্ত্রের মজুত

মসজিদুল হারামের মুয়াজ্জিন শেখ ইব্রাহিম আল মাদানির ইন্তেকাল

ইরানের জন্য আলোচনার দরজা খোলা: জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত

সুইডেন থেকে ৪৫৮ ব্রিটিশ নাগরিককে অপসারণ, স্ত্রী-ঘর হারিয়ে ফিরলেন চার্লস

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা যুক্তরাষ্ট্রের

ফের বড় হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, অনিশ্চিত গন্তব্যে মধ্যপ্রাচ্য