হোম > বিশ্ব

নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

আমার দেশ অনলাইন

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। নেতানিয়াহুর কার্যালয় ছাড়াও ইসরাইলি বিমানবাহিনী প্রধানের সদরদপ্তরকে লক্ষ্যবস্তু করেছে ইরান।

সোমবার (২ মার্চ) আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা ফারস নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আইআরজিসি বলেছে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরাইলি বিমানবাহিনী প্রধানের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে বিপ্লবী গার্ড বলেছে, ইহুদিবাদী শাসকগোষ্ঠীর অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তাদের বিমানবাহিনীর কমান্ডারের সদরদপ্তরে হামলা চালানো হয়েছে।

এই হামলায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে আইআরজিসি।

শিশুদের ক্ষতির অভিযোগ নিষ্পত্তিতে ১৮০০ কোটি ডলার দেবে মেটা

ট্রাম্পের ছেলেকে হত্যার হুমকি দিয়ে ইরানের ভিডিও, সতর্ক মার্কিন সিক্রেট সার্ভিস

নেপালে আকস্মিক পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৫০০

ইসরাইলের সামরিক শিল্পে সাইবার হামলা, অচল নোভামিল

সুখী দেশের তালিকায় ফিনল্যান্ড যে কারণে বারবার শীর্ষে

হরমুজে অস্থায়ী নৌপথ খুলতে সম্মত ইরান-ওমান

বিজেপির মুসলিমবিরোধী রাজনীতির শিকার জ্যোতিনগর কলোনি, পানি নেই এক মাস ধরে

ইসরাইলের ওপর চাপ প্রয়োগের আহ্বান মার্কিন ডেমোক্র্যাটদের

নিরাপত্তার অজুহাতে মোদির বাসভবনের পাশ থেকে ৭০০ পরিবারকে সরে যাওয়ার নির্দেশ

যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে সামরিক শক্তি বৃদ্ধি করছে ইরান