হোম > বিশ্ব

ইরানের ৬ বিমানবন্দরে হামলার দাবি ইসরাইলের

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহীত

ইরানের ছয়টি বিমানবন্দরে হামলার দাবি করেছে ইসরাইলের সেনাবাহিনী, আইডিএফ। তারা বলছে, পশ্চিম, পূর্ব এবং মধ্য ইরানের কমপক্ষে ছয়টি বিমানবন্দরে বিমান হামলা হয়েছে। খবর আল জাজিরার।

সামাজিক মাধ্যম এক্সে তাদের হিব্রু অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে ইসরাইল আরও জানিয়েছে যে তাদের ড্রোন হামলায় ইরানের ১৫টি বিমান এবং হেলিকপ্টার ধ্বংস হয়েছে।

পোস্টে তারা একটি ছবি সংযুক্ত করেছে। যেখানে দেখা যাচ্ছে তেহরানের মেহরাবাদ, মাশহাদ, দেজফুল বিমানবন্দরে হামলা হয়েছে।

ইসরাইলের সেনাবাহিনীর দাবি, ‘এই হামলায় বিমানবন্দরের রানওয়ে, ভূগর্ভস্থ বাঙ্কার, একটি জ্বালানি ভর্তি বিমান এবং ইরানি সরকারের এফ-১৪, এফ-১৫ এবং এএইচ-১ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।’

তেলআবিব আরো বলছে, হামলার কারণে ইরানের বিমান বাহিনী জন্য এই বিমানবন্দরগুলো থেকে বিমান উড্ডয়ন এবং সেখান থেকে ইরানি সেনাবাহিনীর বিমান শক্তি পরিচালনা ব্যাহত হবে।

গত ২৪ ঘণ্টায় ইরান ও ইসরাইল একে অপরের উপর হামলা- পাল্টা হামলা চালিয়েছে।

এরআগে, রোববার সকালে তেল আবিবে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে সেখানকার আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুই ধাপে অন্তত ২৭টি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়, যার কিছু হাইফা, নেস জিওনা এবং রিশন লেজিওনের মতো উত্তর ও মধ্য ইসরায়েলি শহরে আঘাত হানে। এসব হামলায় হতাহত হয় অনেকে।

অন্যদিকে, ইসরাইল ২০টি যুদ্ধবিমান দিয়ে তেহরান, কেরমানশাহ ও হামেদানে হামলা চালায়।

ইসরাইলি কর্মকর্তারা জানিয়েছেন, তাদের লক্ষ্যবস্তুর মধ্যে ছিল, ক্ষেপণাস্ত্র গুদাম এবং উৎক্ষেপণ সুবিধা, রাডার, স্যাটেলাইট সিস্টেম ও তেহরানের কাছে একটি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র লঞ্চার।

আরএ

সংঘাত বন্ধে সৌদি আরবের কাছে ৫১ বিলিয়ন ডলার চেয়েছে হুথিরা, দাবি প্রত্যাখ্যান রিয়াদের

কীভাবে শূন্য থেকে সমৃদ্ধির শিখরে ছোট্ট সিঙ্গাপুর

কাতারের আমিরের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতা ধরে রাখতে অভ্যুত্থানের চেষ্টা নেতানিয়াহুর

মাহাথির নাকি আনোয়ার—মালয়েশিয়ার উন্নয়নে কে এগিয়ে

ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ডে নজরদারি ও তদন্ত বাড়ানোর প্রস্তুতি ডেমোক্র্যাটদের

প্রথম নারী ভিপি হয়ে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী

যুক্তরাষ্ট্রের নতুন রাজনৈতিক বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে হবে ইউক্রেনকে: জেলেনস্কি

হরমুজে মাইনের আঘাতে ২ ট্যাংকারে আগুন

কঠিন পরিস্থিতির মুখে ইসরাইল, ১০ দিনের ব্যবধানে ৪ নির্বাচনে ধাক্কা খেল নেতানিয়াহু