হোম > বিশ্ব

যে গবেষণার জন্য রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

আতিকুর রহমান নগরী

ধাতব-জৈব কাঠামো নিয়ে কাজ করে এ বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন তিন দেশের তিন বিজ্ঞানী। তারা হলেন–– জাপানের সুসুমু কিতাগাওয়া, অস্ট্রেলিয়ার রিচার্ড রবসন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ওমর এম ইয়াগি।

বাংলাদেশ সময় বুধবার বিকেল পৌনে চারটার দিকে রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স।

তিন বিজয়ী এক কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার (১১ লাখ ৬৭ হাজার ডলার বা ৮ লাখ ৭২ হাজার পাউন্ড) পুরস্কারের অর্থ ভাগ করে নেবেন।

কীভাবে অণুগুলোকে একত্রিত করে কাঠামো তৈরি করা যায় সে সম্পর্কে গবেষণা করেছেন এই তিন বিজ্ঞানী। নোবেল কমিটি এটিকে ‘আণবিক স্থাপত্য’ বলে অভিহিত করেছে।

তাদের কাজ পৃথিবীর গুরতর কিছু সমস্যা মোকাবিলা করতে পারে যার মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্বন ডাই অক্সাইড প্রশমিত করা, অথবা রসায়ন ব্যবহার করে প্লাস্টিক দূষণ কমানো।

অধ্যাপক কিতাগাওয়া জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ে, অধ্যাপক রিচার্ড রবসন অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে এবং অধ্যাপক ওমর এম ইয়াঘি বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন।

সূত্র: বিবিসি

আমিরাত ও কুয়েতে রাডার সিস্টেম-জ্বালানি সংরক্ষণাগার-রানওয়ে ধ্বংস

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের ফোনালাপ, যে কথা হলো

সীমিত আকারে ফ্লাইট চালু করছে কাতার

ইসরাইলে একের পর এক হামলা ইরানের, আশ্রয়কেন্দ্রে লাখ লাখ মানুষ

ইরানে হামলা শুরুর ঘণ্টা তিনেকের মধ্যে পাল্টা হামলার শিকার হয় যুক্তরাষ্ট্র

দুবাই ও মানামায় বিস্ফোরণের শব্দ, সতর্কতা সাইরেন

মিত্রদের সাহায্য করতে চীন কতটা সক্ষম

ইরান যুদ্ধ নিয়ে দোলাচালে চীন

ইরানে আগ্রাসনের মধ্যেই ফিলিস্তিনিদের ওপর চলছে ইসরাইলি নিপীড়ন

ইসরাইলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের