হোম > বিশ্ব

ভারতের নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে ৭ শ্রমিকের মৃত্যু, আহত ১৪

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় নির্মাণাধীন জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ভয়াবহ দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত সাত শ্রমিক । এ ঘটনায় আরো ১৪ শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় পাহাড় থেকে ধস নেমে সুড়ঙ্গের একটি অংশ ভেঙে পড়ে। এরপররই হঠাৎ করে সুরঙ্গের ভেতরে পানি ঢুকে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় ৭টা নাগাদ চামোলি জেলার পিপলকোটির কাছে মায়াপুর এলাকায় তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট কর্পোরেশন মালিকানাধীন বিষ্ণুগড়-পিপলকোটি জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণার্ধীন সুড়ঙ্গে দুর্ঘটনাটি ঘটে। সেখানে নির্মাণকাজ চালাচ্ছিল হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি।

হঠাৎ পাহাড় থেকে ধস নেমে সুড়ঙ্গের একটি অংশে মাটি ও পাথর জমে যায়। একই সঙ্গে সুড়ঙ্গের ভিতরে পানি চুঁইয়ে ঢুকতে শুরু করে। এর জেরে সেখানে কাজ করা শ্রমিকদের একটি বড় অংশ আটকে পড়েন। স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টারের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর মোট ২২ জন শ্রমিক সুড়ঙ্গের ভিতরে আটকে পড়েছিলেন।

খবর পেয়েই দ্রুত উদ্ধার অভিযান শুরু করে প্রশাসন। রাত ১১টার মধ্যে ২১ জন শ্রমিককে সুড়ঙ্গ থেকে বের করে আনতে সক্ষম হন উদ্ধারকারীরা। তাদের মধ্যে সাত জনকে মৃত ঘোষণা করা হয়। আহত ১৪ জনকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আরএ

নেতানিয়াহুকে ঠেকাতে হাজার হাজার মাইল পাড়ি দিচ্ছেন ইসরাইলিরা

ইথিওপিয়ায় দুই সম্প্রদায়ের সংঘর্ষ, প্রাণ বাঁচাতে কেনিয়ায় পালালেন ১৪ হাজার মানুষ

সিইসি জ্ঞানেশকে সরাতে রাজপথে নামছে ইন্ডিয়া জোট, ‘জনতার অভিশংসন’ ঘোষণা

নেতানিয়াহুর বড় অভিযানের ঘোষণার পর হেবরনে বাস্তুচ্যুত ১৫০০ ফিলিস্তিনি

মক্কা-মদিনায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ, হামলার দাবি অস্বীকার হুথিদের

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও এগিয়ে যাচ্ছে আন্তর্জাতিক আদালত: প্রসিকিউটর

কড়া নিরাপত্তা উপেক্ষা করে ফ্রান্সের রাজপথে লাখ লাখ বিক্ষোভকারী

সৌদির বিমান হামলায় ইয়েমেনে একই পরিবারের পাঁচজন নিহত

ফ্রান্সে বিক্ষোভের আগুন, মাঠে ৭০ হাজার পুলিশ

ইসরাইলি নির্বাচনে রাজনৈতিক অচলাবস্থা ও নতুন নির্বাচনের শঙ্কার পূর্বাভাস