হোম > বিশ্ব

বাহামাস দ্বীপপুঞ্জে ছেলের বিয়ে, থাকছেন না ট্রাম্প

আমার দেশ অনলাইন

ইরান যুদ্ধ নিয়ে আলোচনা অব্যাহত থাকায় নিজের ছেলের বিয়েতে থাকছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তিনি নিজেই এ কথা নিশ্চিত করেছেন। ট্রাম্প জোর দিয়ে বলেন, সরকারি কাজের জন্য তাকে ওয়াশিংটনে থাকতে হচ্ছে।

এই সপ্তাহান্তে বাহামাসে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও বেটিনা অ্যান্ডারসনের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। গত বৃহস্পতিবার ওভাল অফিসে এ বিষয়ে জানতে চাওয়া হলে প্রেসিডেন্ট ট্রাম্প কিছুটা এলোমেলো জবাব দেন। তিনি সাংবাদিকদের বলেন, ‌‘ছেলে চেয়েছিল আমি যাই, কিন্তু এটি খুবই ছোট ও ব্যক্তিগত অনুষ্ঠান। আমি যাওয়ার চেষ্টা করব, তবে সময়টা আমার জন্য অনুকূল নয়। ইরান সংকটসহ আরো অনেক বিষয় নিয়ে ব্যস্ততা রয়েছে।’

নিজ সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেন, ‘যদিও আমি আমার ছেলে এবং ট্রাম্প পরিবারের নতুন সদস্য তার হবু স্ত্রী বেটিনার সাথে থাকতে খুব চেয়েছিলাম, কিন্তু সরকারের কাজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আমার ভালোবাসা আমাকে তা করতে দিচ্ছে না।’

তিনি আরো লেখেন, ‘আমি মনে করি, এই গুরুত্বপূর্ণ সময়ে ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে আমার থাকাটা জরুরি। ডন ও বেটিনাকে অভিনন্দন!’

সূত্র: গালফ নিউজ

আরএ

আমরা মাথা উঁচু রাখব-আত্মসমর্পণ করব না: হিজবুল্লাহ মহাসচিব

আঞ্চলিক শান্তি নষ্ট করছে ‘যুদ্ধপাগল’ ইসরাইল: এরদোয়ান

আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি

ইরান যুদ্ধ: হেগসেথকে অভিশংসনের দাবি মার্কিন কংগ্রেস সদস্যের

ওআইসির মহাসচিব হলেন ইসমাইল উলদ শেখ আহমেদ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৩৩

হামলা করে পার পাওয়ার দিন শেষ: ইরান

যুক্তরাষ্ট্র থেকে জ্যাভেলিন ক্ষেপণাস্ত্রব্যবস্থা কিনছে ভারত

অর্থনৈতিক সংকট সমাধানে ডলার বর্জনের আহ্বান খামেনির

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে নতুন বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের