হোম > বিশ্ব

রাশিয়া থেকে তেল কেনায় ভারতকে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের

আমার দেশ অনলাইন

সমুদ্রে আটকে থাকা রাশিয়ার তেল কেনার জন্য নিষেধাজ্ঞা থেকে ভারতকে সাময়িক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ। মার্কিন ট্রেজারি বিভাগ এ ঘোষণা দিয়েছে। বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ৩০ দিনের জন্য এই বিশেষ ছাড় দেওয়া হয়েছে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে জানান, বিশ্ববাজারে তেল সরবরাহ সচল রাখতে এবং বিশ্বব্যাপী জ্বালানি খাতে চাপ সৃষ্টি করতে ইরানের চেষ্টাকে রুখে দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বেসেন্ট আরো বলেন, এই পদক্ষেপ স্বল্পমেয়াদি, এতে রাশিয়া সরকার তেমন কোনো আর্থিক সুবিধা পাবে না। কারণ এটি শুধু সমুদ্রে আটকে থাকা জ্বালানির ক্ষেত্রে প্রযোজ্য হবে।

ইউক্রেনে মস্কোর আক্রমণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ান তেলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন, যার ফলে ক্রেতারা বিকল্প খুঁজতে বাধ্য হয়। রাশিয়ার জ্বালানির অন্যতম বড় ক্রেতা হলো ভারত।

সূত্র: বিবিসি

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

ভারতের বিদ্রোহী ২০ তৃণমূল এমপিকে শোকজ

শিশুদের ক্ষতির অভিযোগ নিষ্পত্তিতে ১৮০০ কোটি ডলার দেবে মেটা

ট্রাম্পের ছেলেকে হত্যার হুমকি দিয়ে ইরানের ভিডিও, সতর্ক মার্কিন সিক্রেট সার্ভিস

নেপালে আকস্মিক পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৫০০