হোম > বিশ্ব

ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আশাবাদী যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনা সম্ভবত পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় বুধবার সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট এ কথা বলেন। তিনি বলেন, বৈঠকের বিষয়ে আলোচনা চলছে এবং একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আশাবাদী যুক্তরাষ্ট্র।

গত সপ্তাহান্তে ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফা আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়।

লেভিট সাংবাদিকদের বলেন, পরবর্তী আলোচনা ‘খুব সম্ভবত’ পাকিস্তানের রাজধানীতেই হবে। তিনি বলেন, ‘সেই আলোচনা চলছে এবং আমরা একটি চুক্তির সম্ভাবনা নিয়ে আশাবাদী।’

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, যিনি প্রথম দফার আলোচনার নেতৃত্ব দিয়েছিলেন, তিনি বলেছেন, ছয় সপ্তাহের যুদ্ধ শেষ করতে এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কয়েক দশক ধরে চলে আসা বিরোধের সমাধানের জন্য ইরানকে একটি ‘বড় ধরনের সমঝোতার’ প্রস্তাব দেওয়া হচ্ছে।

এদিকে, ইসরাই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার বলেছেন, ইরানের বিষয়ে তেলআবিব ও ওয়াশিংটনের লক্ষ্য অভিন্ন।

সূত্র: এএফপি

হরমুজে অস্থায়ী নৌপথ খুলতে সম্মত ইরান-ওমান

বিজেপির মুসলিমবিরোধী রাজনীতির শিকার জ্যোতিনগর কলোনি, পানি নেই এক মাস ধরে

ইসরাইলের ওপর চাপ প্রয়োগের আহ্বান মার্কিন ডেমোক্র্যাটদের

নিরাপত্তার অজুহাতে মোদির বাসভবনের পাশ থেকে ৭০০ পরিবারকে সরে যাওয়ার নির্দেশ

যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে সামরিক শক্তি বৃদ্ধি করছে ইরান

ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী শতভাগ প্রস্তুত: কমান্ডার

পশ্চিমবঙ্গের এক হাসপাতালে একদিনে ১০ নবজাতকের মৃত্যু

নেপালে ১০৫ ভারতীয়সহ ৩৮৪ পর্যটক নিখোঁজ

ইরান যুদ্ধের ধাক্কায় দুবাই বিমানবন্দরে যাত্রী কমেছে ৩১ শতাংশ

নিউইয়র্কে মোহন ভগবতের অনুষ্ঠান চাই না : জোহরান মামদানি