হোম > বিশ্ব

হিজাব পরা নারীই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন: ওয়াইসি

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত

সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) দলের প্রধান এবং হায়দরাবাদের প্রভাবশালী রাজনীতিক আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, হিজাব পরা নারীই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন। কারণ হিসেবে তিনি বলেন, ভারতের সংবিধান সব সম্প্রদায়ের মানুষকে সমান মর্যাদা দেয়।

তার এই মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছে ক্ষমতাসীন বিজেপি। তারা এই বক্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে অভিহিত করেছেন। তারা বলছেন, ওয়াইসি অর্ধসত্য উপস্থাপন করছেন, কারণ মুসলিম অনেক নারীই হিজাব পরার বিরোধী।

শুক্রবার মহারাষ্ট্রের সোলাপুরে এক নির্বাচনি সমাবেশে ওয়াইসি বলেন, ‘পাকিস্তানের সংবিধানে বলা হয়েছে, শুধু একটি ধর্মের ব্যক্তিই দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হতে পারেন। কিন্তু ড. বাবাসাহেব আম্বেদকরের লেখা ভারতের সংবিধানে স্পষ্টভাবে বলা আছে, যেকোনো নাগরিক প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী এমনকি মেয়রও হতে পারেন।’

তিনি আরো বলেন, ‘সর্বশক্তিমানের রহমতে এমন দিন আসবে, যখন আমি বা বর্তমান প্রজন্ম কেউই থাকব না, কিন্তু হিজাব পরা একজন নারী ভারতের প্রধানমন্ত্রী হবেন।’

ওয়াইসি বলেন, ‘আমি নিশ্চিত যে সেই দিন অবশ্যই আসবে...আপনারা (বিজেপি) মুসলমানদের বিরুদ্ধে যে ঘৃণা ছড়াচ্ছেন, তা বেশি দিন টিকবে না।’

সূত্র: দ্য হিন্দু

আরএ/এসআই

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

সৌদির কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প