হোম > বিশ্ব

লেবাননে বেশ কিছুদিন ধরে লড়াই চলতে পারে: ইসরাইলি সেনাপ্রধান

আমার দেশ অনলাইন

লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধ আরো বেশ কিছুদিন ধরে চলতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইসরাইলি সেনাপ্রধান ইয়াল জামির। আজ সোমবার এক ভিডিও বক্তব্যে তিনি এ কথা জানান। তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছে ইসরাইলি সেনাবাহিনী।

এর আগে ইসরাইলে হিজবুল্লাহ রকেট হামলা চালায়। জবাবে লেবাননে ইসরাইল বিমান হামলা চালায়। এর কয়েক ঘণ্টা পর ইয়াল জামির বলেন, ‘আমরা হিজবুল্লাহর বিরুদ্ধে আক্রমণাত্মক অভিযান শুরু করেছি। আমাদের বেশ কিছু দিন লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে।’

লেবাননে ইসরাইলের চালানো বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত এবং আরো ১৪৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে বলা হয়েছে, হামলায় বহু বেসামরিক মানুষ আহত হয়েছে। বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো

‘বিশ্বাসঘাতকতা’ করছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামছে ককরোচ পার্টি

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান

ইউক্রেনকে ৬১০ কোটি ইউরোর নতুন প্রতিরক্ষা সহায়তা অনুমোদন ইইউর

ইরানভীতিকে কাজে লাগিয়ে আরব দেশগুলোর কোষাগার খালি করছে আমেরিকা

আগ্রাসী শর্তের ভিত্তিতে যুদ্ধের সমাপ্তি হতে দেবে না ইরান

অভ্যন্তরীণ দ্বন্দ্বে পতনের দ্বারপ্রান্তে ইসরাইল: সাবেক জেনারেল

ভারতে গোয়ালঘরে স্কুল দেখতে গিয়ে হামলার শিকার ককরোচ পার্টি

দিল্লিতে রেড অ্যালার্ট জারি, ফিরে গেল ১৫ বিমান