হোম > বিশ্ব

লিবিয়ার উপকূলে সুদানের শরণার্থীবাহী নৌকায় আগুন, নিহত ৫০

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

লিবিয়ার উপকূলের কাছে সুদানের শরণার্থী বহনকারী একটি নৌকায় আগুন লেগে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। নৌকাটিতে ৭৫ জন আরোহী ছিলেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ তথ্য জানিয়েছে। জীবিত উদ্ধার করা ২৪ জন চিকিৎসা সহায়তা দিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা। খবর আল জাজিরার।

আইওএময়ের লিবিয়া শাখা সামাজিকমাধ্যমে দেয়া এক পোস্টে জানায়, ‘সমুদ্রে এই ধরনের মর্মান্তিক ঘটনা বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’

গত মাসে ইয়েমেন উপকূলে একটি নৌকা ডুবে কমপক্ষে ৬৮ জন শরণার্থী ও অভিবাসী মারা যান। নিখোঁজ হন আরো বেশ কয়েকজন।

আইওএময়ের তথ্য অনুযায়ী, গত বছর ভূমধ্যসাগরে কমপক্ষে দুই হাজার ৪৫২ জন অভিবাসী বা শরণার্থী মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন।

২০১১ সালে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে প্রায় আট লাখ ৬৭ হাজার ৫৫ জন অভিবাসী লিবিয়ায় অবস্থান করছেন। গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটি ইউরোপগামী অভিবাসীদের ট্রানজিট রুটে পরিণত হয়েছে।

গাদ্দাফির সময় তেল সমৃদ্ধ এই দেশটিতে আফ্রিকার অভিবাসীরা কাজ করতেন।

এর আগে গত আগস্টে ইতালির লাম্পেদুসা দ্বীপের কাছে দুটি নৌকা ডুবে অন্তত ২৭ জনের মৃত্যু হয়। তার আগে জুন মাসে লিবিয়া উপকূলে দুটি জাহাজডুবিতে অন্তত ৬০ জনের মৃত্যু হয় বা নিখোঁজ হন।

আরএ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের ফোনালাপ, যে কথা হলো

সীমিত আকারে ফ্লাইট চালু করছে কাতার

ইসরাইলে একের পর এক হামলা ইরানের, আশ্রয়কেন্দ্রে লাখ লাখ মানুষ

ইরানে হামলা শুরুর ঘণ্টা তিনেকের মধ্যে পাল্টা হামলার শিকার হয় যুক্তরাষ্ট্র

দুবাই ও মানামায় বিস্ফোরণের শব্দ, সতর্কতা সাইরেন

মিত্রদের সাহায্য করতে চীন কতটা সক্ষম

ইরান যুদ্ধ নিয়ে দোলাচালে চীন

ইরানে আগ্রাসনের মধ্যেই ফিলিস্তিনিদের ওপর চলছে ইসরাইলি নিপীড়ন

ইসরাইলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তানি সেনাপ্রধানের বৈঠক, কী কথা হলো