হোম > বিশ্ব

প্রতিনিধিদের চেয়ে বেশি অংশ নিয়েছেন জীবাশ্ম জ্বালানির লবিস্টরা

কপ-৩০ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

ব্রাজিলে চলমান জাতিসংঘের পরিবেশবিষয়ক বার্ষিক সম্মেলন কপ-৩০-এ বিভিন্ন দেশের প্রতিনিধিদলের সদস্যের চেয়ে ছাড়িয়ে গেছে জীবাশ্ম জ্বালানি লবিস্টদের সংখ্যা। প্রচারকারী সংগঠন কিক বিগ পলিউটারস আউটের (কেবিপিও) বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ব্রাজিলের উত্তরাঞ্চলীয় বালেম শহরে ১০ নভেম্বর সম্মেলনটি শুরু হয়েছে। এটি চলবে ২১ নভেম্বর পর্যন্ত। চলতি বছরের সম্মেলনে প্রতি ২৫ জন অংশগ্রহণকারীর একজনই জীবাশ্ম জ্বালানি লবিস্ট জানায় কেবিপিও।

সম্মেলনে মোট এক হাজার ৬০০-এর বেশি লবিস্ট অংশ নিয়েছেন। ব্রাজিল ছাড়া আর সব দেশের পক্ষ থেকে সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিদলের সংখ্যা কম। সম্মেলনে ব্রাজিলের পক্ষে অংশ নিচ্ছেন তিন হাজার ৮০৫ সদস্য।

প্রতিবেদনে বলা হয়, গত বছরের সম্মেলনের চেয়ে এবার জীবাশ্ম জ্বালানি লবিস্টদের সংখ্যা ১২ শতাংশ বেড়েছে। গত বছর আজারবাইজানের বাকুতে কপ-২৯ সম্মেলনে অংশ নিয়েছিলেন এক হাজার ৭৭৩ জন।

তার আগের বছর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ছিলেন দুই হাজার ৪৫৬ জন। এ নিয়ে গত পাঁচ বছরে জাতিসংঘের পরিবেশবিষয়ক এ শীর্ষ সম্মেলনে অংশ নেওয়া জীবাশ্ম জ্বালানি লবিস্টদের মোট সংখ্যা দাঁড়িয়েছে সাত হাজার।

জার্মানিতে ক্রমেই কোণঠাসা হচ্ছে মুসলিমরা

ট্রাম্প প্রশাসনের বিদেশি শিক্ষার্থী ভিসা নীতিতে আদালতের স্থগিতাদেশ

গরু জবাইয়ে পশ্চিমবঙ্গে কড়া বিধিনিষেধ, তীব্র সংকটে ব্যবসায়ীরা

‘ইনশাআল্লাহ-জাযাকাল্লাহ’ বলায় ২৪ ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গে অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অন্তঃসত্ত্বা অবস্থায় গ্রেপ্তার, ইসরাইলি কারাগারেই মা হলেন ফিলিস্তিনি নারী

ইরান যুদ্ধের ধাক্কায় যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে ভয়াবহ সংকট

মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতার হিসাব–নিকাশ পাল্টে দিল আনসারুল্লাহ

ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সব পথ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র

জনগণের দুর্ভোগের সময়েও রাজনীতিকদের বিলাসী জীবনযাপন

মোদির ‘বিশ্ব একটি পরিবার’ ধারণার বাস্তব কার্যকারিতা নিয়ে প্রশ্ন